গত শুক্রবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদও আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে কম্পন অনুভূত হয়। দিন চারেকের মধ্যেই ফের ভূমিকম্প অনুভূত হল আফগানিস্তানে৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। আফগানিস্তানে ভূমিকম্পের কেন্দ্রস্থল হলেও কম্পন অনুভূত হয়েছিল উত্তর ভারতের বিভিন্ন জায়গায়।
আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…
advertisement
জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের বাদাখশান প্রদেশ। সেটি হিন্দুকুশ অঞ্চলে পাকিস্তান-তাজিকিস্তান সীমান্তের কাছে। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫০ কিলোমিটার গভীরে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছিল।
কম্পন অনুভূত হয়েছিল ভারতের বিস্তীর্ণ এলাকায়। দিল্লি-এনসিআরের বিভিন্ন জায়গা কেঁপে ওঠে। এ ছাড়াও, চণ্ডীগড়, লুধিয়ানা, পুঞ্চ, শ্রীনগর, উধমপুর, দেহরাদূন-সহ বিভিন্ন শহর থেকে কম্পন অনুভূত হয়৷
