TRENDING:

Tarique Rahman: 'এবার দেশ গড়ার পালা’, বিপুল জয়ের পর দেশবাসীর উদ্দেশ্যে কী বললেন তারেক?

Last Updated:

Tarique Rahman: প্রথম সাংবাদিক সম্মেলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান৷ বিএনপির চেয়ারম্যানের কথায়, ‘এবার দেশ গড়ার পালা। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: নির্বাচন পর্ব মিটেছে বাংলাদেশে৷ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিএনপি৷ সবকিছু ঠিক থাকলে দু একদিনের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিএনপি-র চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান৷ জয়ের পর এই প্রথম সাংবাদিক সম্মেলন করলেন তিনি৷ দেশবাসীকে কী বার্তা দিলেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী?
একটা নাম৷ তারেক রহমান৷ সেই নামকে ঘিরেই নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ৷ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে সরকার গড়ার দিকে এগোচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি৷ খালেদা জিয়ার মৃত্যুর পরে যে দলের কার্যনির্বাহী চেয়ারম্যান হিসাবে অভিষিক্ত হয়েছেন তারেক রহমান৷ বিএনপির জয়ের পরে এই তারেকই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী৷
একটা নাম৷ তারেক রহমান৷ সেই নামকে ঘিরেই নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ৷ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে সরকার গড়ার দিকে এগোচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি৷ খালেদা জিয়ার মৃত্যুর পরে যে দলের কার্যনির্বাহী চেয়ারম্যান হিসাবে অভিষিক্ত হয়েছেন তারেক রহমান৷ বিএনপির জয়ের পরে এই তারেকই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী৷
advertisement

প্রথম সাংবাদিক সম্মেলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান৷ বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, ‘জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।’ বিএনপির চেয়ারম্যানের কথায়, ‘এবার দেশ গড়ার পালা। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’। পাশাপাশি নেতা–কর্মীদের তিনি সতর্ক থাকতে আহ্বানও জানিয়েছেন তারেক৷ সেইসঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তিনি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷

advertisement

আরও পড়ুন: পাকাপাকি তুলে রাখবেন লেপ, কম্বল? ভাঁজের সময় ফেলে দিন ছোট্ট সাদা এক টুকরো এই জিনিস! পোকামাকড়, দুর্গন্ধ ধারে কাছে ঘেঁষবে না, ১ বছর পরও থাকবে নতুন

দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন তারেক রহমান৷ তাঁর কথায়, ‘‘বহু প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছি।’’ গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালেন তারেক৷ বাংলাদেশের এবারের নির্বাচনে অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দলকেই অভিনন্দনও জানালেন তিনি। তাঁর কথায়, ‘‘আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি। বিভাজন আমাদের দুর্বলতা।’’

advertisement

আরও পড়ুন: মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা…মহাশিবরাত্রি ৫ গ্রহের মহামিলনে পঞ্চগ্রহী যোগ! সোনায় সোহাগা হবে ৫ রাশির কপাল, উল্কার বেগে হাতে আসবে সাফল্য, টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

তারেকের সাংবাদিক বৈঠকে অবধারিতভাবেই উঠে ভারত-বাংলাদেশ সম্পর্কের কথা৷ বিদেশনীতি সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, ‘‘আমরা আমাদের বিদেশনীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছি। এই নীতি তৈরি হবে বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থের উপর। সেখানে সর্বদাই বাংলাদেশ এবং দেশের নাগরিকদের স্বার্থ অগ্রাধিকার পাবে। সেই ভিত্তিতে আমরা আমাদের বিদেশনীতি ঠিক করব৷’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Tarique Rahman: 'এবার দেশ গড়ার পালা’, বিপুল জয়ের পর দেশবাসীর উদ্দেশ্যে কী বললেন তারেক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল