TRENDING:

China: ফের ভারতকে উস্কানি চিনের! সরকারি মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে নিজের বলে দাবি বেজিংয়ের

Last Updated:

শুধু ভারতই নয়, তাইওয়ান, বিতর্কিত দক্ষিণ চিন সাগরের একটি বিস্তীর্ণ এলাকাকেও চিনের বলে দাবি করা হয়েছে৷ প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগরের ওই অংশকে ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া এবং ব্রুনেই সকলেই নিজের বলে দাবি করে থাকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেজিং: চলতি বছরে নিজের দেশের সরকারি ‘স্ট্যান্ডার্ড ম্যাপ’-এর নতুন এডিশন বের করেছে চিন৷ আর সেই মানচিত্রই নতুন করে শুরু করল বিতর্ক৷ ভারতের বৈদেশিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পদক্ষেপ G-20 সম্মেলনের আগে ভারতকে নতুন করে ‘উস্কানি’ দেওয়া ছাড়া আর কিছুই নয়৷ কী রয়েছে চিনের এই নতুন মানচিত্রে?
advertisement

গত ২৮ অগাস্ট বেজিংয়ের তরফে প্রকাশ করা চিনের এই সরকারি মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের দেশের অংশ হিসাবে দেখিয়েছে চিন৷ বহুদিন ধরেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে নিজেদের দেশের অংশ বলে দাবি করে আসছে চিন৷ পাশাপাশি, জম্মু ও কাশ্মীরের পূর্বের লাদাখ সংলগ্ন অংশ, যা ১৯৬২-র যুদ্ধে দখল করে নিয়েছিল চিন, সেই আকসাই চিনকেও নতুন মানচিত্রে নিজেদের বলে দাবি করেছে বেজিং৷

advertisement

আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর! দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে আপাতত নয় NIA তদন্ত

শুধু ভারতই নয়, তাইওয়ান, বিতর্কিত দক্ষিণ চিন সাগরের একটি বিস্তীর্ণ এলাকাকেও চিনের বলে দাবি করা হয়েছে৷ প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগরের ওই অংশকে ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া এবং ব্রুনেই সকলেই নিজের বলে দাবি করে থাকে৷

কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখাও হয়েছিল তাঁর৷ এদিকে, চলতি বছরে ভারতেই আয়োজিত হতে চলেছে G-20 সম্মেলন৷ সেই সম্মেলনের আর সপ্তাহখানেক বাকি৷ সেই সম্মেলনে আমন্ত্রিত রয়েছে চিনও৷ G-20 সম্মেলনের আগে চিন প্রশাসনের নতুন করে এই মানচিত্র প্রকাশ ফের বিতর্কে জন্ম দিয়েছে৷

advertisement

আরও পড়ুন: ‘সমাবেশ হবেই! ওখানেই হবে’, পুলিশের অনুমতি না পেয়েও হুঙ্কার SFI-এর, নজর যাদবপুরে

এদিন গোটা ঘটনার প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন আধিকারকিদের একাংশ স্পষ্ট প্রতিক্রিয়ায় জানান, ‘‘অরুণাচল প্রদেশ ভারতের অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

কেন্দ্রীয় এক আধিকারিকের কথায়, ‘‘চিন আসলে ভয়ঙ্কর হতাশ৷ তাই সবরকমের প্রচার চালানোর চেষ্টা করছে৷ সপ্তাহ খানেক আগে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে শি জিনপিংয়ের দেখা হয়েছিল আর সপ্তাহ খানেক পরেই G-20 সম্মেলন৷ এই সময় এই মানচিত্র প্রকাশের অর্থ আমাদের সকলের কাছেই স্পষ্ট৷ অরুণাচল প্রদেশ ভারতের অংশ, চিনের এই মানচিত্র বেআইনি৷’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
China: ফের ভারতকে উস্কানি চিনের! সরকারি মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে নিজের বলে দাবি বেজিংয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল