TRENDING:

Mountaineer Anurag Maloo Rescued: ৩ দিন নিখোঁজ থাকার পর নেপালের অন্নপূর্ণা পর্বত থেকে উদ্ধার ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু

Last Updated:

Mountaineer Anurag Maloo Rescued: গত সপ্তাহে অন্নপূর্ণা পর্বত অভিযানে গিয়েছিলেন অনুরাগ৷ কিন্তু গত ১৭ এপ্রিল অবতরণের সময় ৬০০০ মিটার উচ্চতা থেকে পড়ে যান তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঠমান্ডু : ফের অবিশ্বাস্য ঘটনা ধরা পড়ল অন্নপূর্ণা পর্বত অভিযানে৷ তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে জীবিত অবস্থায় উদ্ধার করা হল ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালুকে৷ গত সপ্তাহে নেপালের অন্নপূর্ণা পর্বত থেকে নামার সময় তিনি হারিয়ে গিয়েছিলেন৷ পরে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল৷ তাঁর ভাই সুধীর জানিয়েছেন তিনি জীবিত আছেন৷ সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে তিনি এখনও জীবিত৷
advertisement

গত সপ্তাহে অন্নপূর্ণা পর্বত অভিযানে গিয়েছিলেন অনুরাগ৷ কিন্তু গত ১৭ এপ্রিল অবতরণের সময় ৬০০০ মিটার উচ্চতা থেকে পড়ে যান তিনি৷ ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪ টি শৃঙ্গ এবং সাত মহাদেশের উচ্চতম বিন্দু জয়ের পরিকল্পনা নিয়েছেন অনুরাগ৷ রাষ্ট্রপুঞ্জ প্রচারিত বিভিন্ন বিষয়ে তিনি সচেতনতা গড়ে তুলতে চান অনুরাগ৷

advertisement

জানা গিয়েছে তিনি ক্রিভাস বা বরফের ফাটলে পড়ে যান৷ তুষার ফাটলের ৩০০ মিটার নীচে আটকে ছিলেন তিনি৷ উদ্ধারের পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছে কাঠমান্ডুর হাসপাতালে৷ প্রসঙ্গত বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা অভিযান শেষে ফেরার পথে সোমবার খারাপ আবহাওয়ার কবলে পড়েছিলেন ভারতীয় পর্বতারোহী বলজিৎ কউর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার
আরও দেখুন

সাময়িক ভাবে নিখোঁজ হয়েও গিয়েছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোরে জীবিত উদ্ধার করা হয় এই অভিযাত্রীকে। এ বার জীবিত অবস্থায় উদ্ধার করা হল অনুরাগকেও৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Mountaineer Anurag Maloo Rescued: ৩ দিন নিখোঁজ থাকার পর নেপালের অন্নপূর্ণা পর্বত থেকে উদ্ধার ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল