TRENDING:

একেরপর এক গণেশের মূর্তি মাটিতে ফেলে আছড়ে ভাঙছেন দুই মহিলা, ভিডিও ভাইরাল

Last Updated:

ঘটনাটি ঘটেছে বাহরিনের রাজধানী মানামার একটি সুপার মার্কেটে । ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাহরিন: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি চরম ভাইরাল হয়েছে একটি ভিডিও । তাতে দেখা যাচ্ছে, বোরখা পরে দুই মহিলা একটি দোকানে ঢুকেছেন । দোকানটিতে সারি দিয়ে বেশ কিছু গণেশের মূর্তি রাখা ছিল। দুই মহিলা সেই মূর্তিগুলি মাটিতে ফেলে আছড়ে ভাঙলেন । তাঁদেরই একজন চিত্‍কার করে বলতে শুরু করলেন, এটা মুসলিম দেশ,‌ এখানে এই মূর্তি কেন?‌ ঘটনাটি ঘটেছে বাহরিনের রাজধানী মানামার একটি সুপার মার্কেটে ।
advertisement

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে । সামনে গণেশ চতুর্থী হওয়ার কারণে বেশকিছু গণেশ মূর্তি রাখা ছিল দোকানটিতে । হঠাৎই দুই মহিলা হামলা চালায় দোকানটিতে । ভেঙে ফেলা হয় মূর্তিগুলি । এই ভিডিও ভাইরাল হতেই স্থানীয় পুলিশ একজন মহিলাকে গ্রেফতার করেছে ।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

উল্লেখ্য, বাহরিনে মোট জনসংখ্যার ৯.‌৮ শতাংশ হিন্দু। এছাড়া ১৩ লক্ষ জনসংখ্যার মধ্যে ৪ লক্ষই ভারতীয়। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
একেরপর এক গণেশের মূর্তি মাটিতে ফেলে আছড়ে ভাঙছেন দুই মহিলা, ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল