TRENDING:

খেলতে খেলতে ১১টি ডাইনোসরের ডিম খুঁজে পেল ১০ বছরের খুদে

Last Updated:

বেশ বড়সড় একটা পাথর হাতে তুলেই নটক লড়ল ঝ্যাঙের। পাথরের গায়ে গোল গোল সাদা রঙের ছাপ। চমকে উঠল ঝ্যাঙ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চিন: চিনের হেয়ুয়ান অঞ্চলের বাসিন্দা বছর দশের ঝ্যাঙ ইয়াংঝে। রোজকার মতোই স্কুল থেকে ফিরে খেলতে গিয়েছিল খুদে। বাড়ির কাছেই নদীর বাঁধের ধারে খেলছিল । আচমকা মনে পড়ল, পকেটে রয়েছে আখরোট। কিন্তু খোল ভাঙার জন্য শক্ত কিছু লাগবে! কাজেই পাথর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল ঝ্যাঙ। বেশ বড়সড় একটা পাথর হাতে তুলেই টনক লড়ল ঝ্যাঙের। পাথরের গায়ে গোল গোল সাদা রঙের ছাপ। চমকে উঠল ঝ্যাঙ। এরকম একটা পাথরই তো সে জাদুঘরে ডাইনোসরদের সংগ্রহশালায় দেখেছে। বিভিন্ন বিজ্ঞানের বইতেও রয়েছে এই ছবি। চোখ চকচক করে উঠল খুদের--এটা ডাইনোসরের ডিমের ফসিল নয় তো!
advertisement

সাদা ছোপ ওয়ালা পাথরটি হাতে নিয়ে একছুটে বাড়ি! গড়গড় করে মাকে সব কথা বলল.. মা তো প্রথমে বিশ্বাসই করতে চাননি! পরে ঝ্যাঙের জোড়াজুড়িতেই পুলিশকে বিষয়টি জানান। পাথরটি দেখতে আসেন স্থানীয় পুলিশ সহ হেয়ুয়ান জাদুঘরের এক ডাইনোসর বিশেষজ্ঞ। পাথরটি যাচাই করেই নিশ্চিত হন তিনি। কোনও পাথর নয়, ডিম্বাকার আকৃতির ওই বস্তুটি আদতে ডাইনোসরের ডিমের ফসিল। এরপর অভিযান চালানো হয় সেই নদীর বাঁধের ধারে যেকান থেকে ফসিলটি পেয়েছিল ঝ্যাঙ। মাটি খুঁড়ে মেলে আরও ১০টি ডাইনোসরের ডিমের ফসিল। বিশ্বের বড়-বড় বিজ্ঞানীরা যা হন্যে হয়ে খোঁজেন, খেলার ছলেই তা খুঁজে পেল ১০ বছরের খুদে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
খেলতে খেলতে ১১টি ডাইনোসরের ডিম খুঁজে পেল ১০ বছরের খুদে