TRENDING:

অনুুপ্রবেশ, নির্মাণের চেষ্টা বন্ধ করুক চিন, শর্ত দিলেন ভারতীয় রাষ্ট্রদূত

Last Updated:

সংবাদসংস্থা পিটিআই-কে তিনি আরও জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণেরখা বরাবর ভারত যেটুকু পরিকাঠামোর কাজ করেছে, তার পুরোটাই নিজেদের এলাকার মধ্যে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#বেজিং: সীমান্তে শান্তি ফেরাতে গেলে সবার আগে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ এবং কাঠামো নির্মাণের চেষ্টা বন্ধ করতে হবে চিনকে৷ গালওয়ান বিবাদ নিয়ে এভাবেই বেজিংকে কড়া বার্তা দিলেন চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি৷ সংবাদসংস্থা পিটিআই-কে তিনি আরও জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণেরখা সংলগ্ন এলাকায় ভারত যেটুকু পরিকাঠামোর কাজ করেছে, তার পুরোটাই নিজেদের ভূখণ্ডে৷ পাশাপাশি ভারতীয় সেনার স্বাভাবিক নজরদারি কাজেও চিন যাতে অহেতুক বাধা সৃষ্টি না করে, তাও মনে করিয়ে দিয়েছেন চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত৷
advertisement

লাদাখ সীমান্তে উত্তেজনা ছড়ানোর পর থেকেই গালওয়ান উপত্যকাকে নিজেদের এলাকা বলে দাবি করেছে চিন৷ বেজিং-এর দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেন বিক্রম মিশ্রি৷ চিনের এই ধরনের দাবি পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলেও সতর্ক করেন তিনি৷ তাঁর অভিযোগ, প্রকৃত নিয়ন্ত্রণরেখার স্থিতাবস্থা বদলের যে অপচেষ্টা চিন করছে, তার প্রভাব দুই দেশের বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

মিশ্রি আরও বলেন, ভারত আশা করে যে সীমান্তে উত্তেজনা প্রশমনে চিন নিজের দায়িত্ব বুঝতে পারবে এবং সংঘাতের পরিস্থিতি এড়িয়ে তাদের সেনাও পিছু হটবে৷ দ্বিপাক্ষিক সম্পর্কে যাতে প্রভাবে না পড়ে এবং ভবিষ্যতে তা কোন দিকে এগোবে, তা ঠিক করাও চিনেরই দায়িত্ব বলে মন্তব্য করেন চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত৷

বাংলা খবর/ খবর/ভারত-চিন/
অনুুপ্রবেশ, নির্মাণের চেষ্টা বন্ধ করুক চিন, শর্ত দিলেন ভারতীয় রাষ্ট্রদূত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল