TRENDING:

ভাড়াটের 'পরকীয়া'তে বাধা দিয়ে খুন বাড়ির মালিক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: ভাড়াটের পরকীয়াতে বাধা দিয়ে খুন বাড়ি মালিক। সোনারপুরের নাটাগাছিতে চাঞ্চল্যকর অভিযোগ। রাতে বাড়ি ফেরার পথে যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন। মহিলার প্রেমিককে ধরে গণপিটুনি স্থানীয় বাসিন্দাদের। পরিকল্পনামাফিক খুনের অভিযোগে গ্রেফতার মহিলা ও তাঁর স্বামী। হাসপাতালে ভরতি প্রেমিক। ঘটনায় আর কেউ জড়িত কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
advertisement

আরও পড়ুন: দিনের শুরুতেই এই পাঁচটি কাজ করুন, দিন কাটবে ফাটাফাটি, উন্নতি রুখতে পারবে না কেউ

রাতে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে খুন! দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের নাটাগাছিতে চাঞ্চল্য। বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়াতেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

নাটাগাছিতে পিন্টু সর্দারের বাড়িতে ভাড়া থাকেন রূপা নস্কর ও তাঁর স্বামী নুরজামাল। মৃতের পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল রূপার। প্রায়ই বাড়িতে আসতেন মহিলার প্রেমিক। তা নিয়ে আপত্তি তোলেন বাড়ি মালিক পিন্টু। সম্প্রতি এনিয়ে ভাড়াটের সঙ্গে বাড়ি মালিকের বিবাদ বাধে। সেজন্যই পরিকল্পনামাফিক পিন্টুকে খুন করা হয় বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: পোস্টে অফিসের এই স্কিম শুরু করুন মাত্র ১০০ টাকায়, মিলবে বিপুল লাভ

ঠিক কী ঘটেছিল?

সোমবার রাতে বাড়ি ফিরছিলেন পিন্টু। অভিযোগ, সে সময় ছুরি নিয়ে চড়াও হয় মহিলার প্রেমিক মণিরুল ইসলাম। এলোপাথারি কোপানো হয় পিন্টুকে। মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় পিন্টুর। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা, চলে উত্তমমধ্যম।

advertisement

আরও পড়ুন: জন্মদিনের ৩ দিন আগেই চলে গেল ভাই, দোষীদের ফাঁসি চায় দাদা

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

মহিলা ও তাঁর স্বামীকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি মহিলার প্রেমিক। ঘটনায় আর কেউ জড়িত কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাড়াটের 'পরকীয়া'তে বাধা দিয়ে খুন বাড়ির মালিক