TRENDING:

বিকেলের স্ন্যাক্স জমুক কফি আর চিকেন প্যাটিসে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গরম ধোঁয়া ওঠা কফি আর মুচমুচে চিকেন প্যাটিস হলে বিকেলের আড্ডা জমে যায়৷ কিন্তু প্যাটিস মানেই কিনে খেতে হবে কেন? বাড়িতেই বানাতে পারেন চিকেন প্যাটিস৷
advertisement

কী কী লাগবে

চিকেন-৫১০ গ্রাম

পেঁয়াজ-১টা কুচনো

পার্সলে-১ আঁটি কুচনো

ডিম-১টা

রসুন-২ কোয়া থেঁতো করা

নুন ও গোলমরিচ স্বাদ মতো

মেয়োনিজ-২ টেবল চামচ

ময়দা-১/৪ কাপ

ভেজিটেবল অয়েল-৩ টেবল চামচ

কীভাবে বানাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

চিকেন, পেঁয়াজ, পার্সলে, ডিম, রসুন, নুন ও গোলমরিচ একসঙ্গে মেশান৷ এই মিশ্রণের সঙ্গে ভাল করে মেয়োনিজ মিশিয়ে নিন৷ একটা পাত্রে ময়দা নিন৷ ময়দার ওপর বড় চামচে করে চিকেনের মিশ্রণ দিন৷ উল্টে পাল্টে চিকেনের মিশ্রণ ভাল করে ময়দায় কোট করে নিন৷ মাঝারি আঁচে কড়াইতে তেল গরম করুন৷ ময়দা মাখানো চিকেন তেলে দিয়ে দুপিঠ সোনালি করে ভেজে নিন৷ প্রতি পিঠ ৫-৭ করে ভাজবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
বিকেলের স্ন্যাক্স জমুক কফি আর চিকেন প্যাটিসে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল