প্রায় পাঁচশো বছরের পুরোন বড়দেবীর পুজো। কথিত আছে, দেবী নাকি এখানে নর রক্তে তুষ্ট হতেন। তাই এখানে দেবীর রং লাল। মদনমোহন মন্দির থেকে ময়নাকাঠকে নিয়ে যাওয়া হল বড়দেবীর মন্দিরে।
বড়দেবীর মন্দিরে ময়নাকাঠের পুজো করলেন জেলাশাসক কৌশিক সাহা। তিনি আবার দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতিও।
আপাতত দু'দিন রাখা হবে ময়নাকাঠের কাঠামোকে। লোকের কথায়, হাওয়া খাবে ময়নাকাঠ। তারপরই এতে পড়বে মাটির প্রলেপ।
advertisement
Location :
First Published :
Sep 07, 2019 10:15 PM IST
