TRENDING:

নিউ নর্মাল পুজোর ডিজিটাল প্রচার, শহরের মুখ ঢাকেনি বিজ্ঞাপনে, পুজোর টক্কর সোশাল মিডিয়ায়

Last Updated:

এবার লড়াই ডিজিটালে। উধাও হোর্ডিং। নেই ব্যানার। উৎসব এবার মুখ ঢাকেনি আকাশের। মহানগরের রাজপথে নেই পুজোর ঘোষণা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার লড়াই ডিজিটালে। উধাও হোর্ডিং। নেই ব্যানার। উৎসব এবার মুখ ঢাকেনি আকাশের। মহানগরের রাজপথে নেই পুজোর ঘোষণা। রাস্তার মোড়ে নেই শিল্পীর মুখ। মণ্ডপের লোকেশন। দোরগোড়ায় পুজো। কিন্তু এ কোন কলকাতা?
advertisement

ছুটছে শহর। পরিচ্ছন্ন চারপাশ। রাস্তার ধারের বাড়ির বারান্দা থেকে ঝকঝকে আকাশ। ব্যানার , হোর্ডিং-এর আড়াল নেই। পুজো আসছে,কে বলবে?

কোন শিল্পী কোন পাড়ায়? শতবর্ষে কার থিম কি? উত্তর না কী দক্ষিণ? দুর্গাপুজো মানেই সেয়ানে-সেয়ানে টক্কর। থিমের লড়াইয়ে, বিজ্ঞাপনের ক্যাচওয়ার্ডে লড়কে লেঙ্গে। ব্যানারে-হোর্ডিংয়ে ঠাণ্ডা যুদ্ধ।

ছবিটা বদলাচ্ছিল। আগ্রহ বাড়ছিল সোশাল সাইটে দেওয়াল লিখনে। নিউ নর্মালে এবার টোটাল ডিজিটাল ক্যাম্পেন। পাড়ায়-পাড়ায় ডিজিটাল পুজোর লড়াই। খরচ কম। রিচ বেশি। করোনা আবহে ব্যানার, হোর্ডিং লাগানোর ঝুঁকি থেকে মুক্তি ডিজিটাল বিজ্ঞাপনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র এক টাকার বিনিময়ে রামলালা, কাশী-বিশ্বনাথ দর্শনের সুযোগ, 'লটারি' পেলেন ১৫০ পর্যটক
আরও দেখুন

পুজোর শহরে মুখ ঢাকা বাড়ির বারান্দাদের এবার স্বস্তি। ডিজিটাল টক্করে অভ্যস্থ হয়ে উঠছে নিউ নর্মাল কলকাতা।

বাংলা খবর/ খবর/ফিচার/
নিউ নর্মাল পুজোর ডিজিটাল প্রচার, শহরের মুখ ঢাকেনি বিজ্ঞাপনে, পুজোর টক্কর সোশাল মিডিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল