TRENDING:

‘কে বেশি পাগল? কবি না কবিতা? দরকার নেই সেই হিসাব দেওয়ার....’

Last Updated:

দেখে মনে হয় মাঠে যেন ডান পা-বাঁ পা করে রোনাল্ডিনহো ড্রিবল করতে করতে এগিয়ে যাচ্ছেন৷ হুস করে, গোললল....... এখুনি চেঁচিয়ে উঠবে জনতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ওই তো, কলা মন্দিরের বাইরে ভিড়৷ সার দিয়ে লোক দাঁড়িয়ে৷ দরজা খুলে গেল৷ ধীরে ধীরে এগিয়ে আমরা ওপরে, নীচে বসলাম৷ মঞ্চ অন্ধকার৷ আজ কবীর সুমন একক৷
advertisement

নজরুল মঞ্চ, ইউনিভার্সিটি ইনস্টিটিউট, ধর্মতলার প্রতিবাদী মঞ্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, মিছিল, মিটিং, কবীর সুমন ভিড় করে আসেন মেঘের মতো৷ আজ আরও বেশি করে আসছেন৷ কারণ, এই সোমবার কবীরের জন্মদিন৷

সাত দশক পেরিয়ে বয়সের ভারে ন্যুব্জ সুমন শেষ নজরুল মঞ্চের অনুষ্ঠানের শেষে উঠে দাঁড়িয়ে তোমাকে চাই গাইতে গাইতেও হল ভর্তি লোককে মাতাল করে দেন৷ দেখে মনে হয়  মাঠে যেন ডান পা-বাঁ পা করে রোনাল্ডিনহো ড্রিবল করতে করতে এগিয়ে যাচ্ছেন৷ হুস করে, গোললল....... এখুনি চেঁচিয়ে উঠবে জনতা৷

advertisement

কী করেননি তিনি? সাংবাদিক ছিলেন৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরাজি বিভাগে পড়াশোনার পর আমেরিকায় চাকরি করতে গেছিলেন৷ সেখান থেকে লাতিন আমেরিকার দেশে আগুনে চোখে দেখেছেন আশ্চর্য এক অবামপন্থী বিপ্লব৷ বাংলা দেশে ফিরে গান বেঁধেছেন৷

গান এমন করে কেউ বাঁধতে পারে? সে কথা সুমনকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না৷ কারণ, তিনি এক অবাক বিস্ময়৷ বাংলা গানকে একেবারে নতুন খাতে বইয়ে দেওয়ার জাদুকাঠি তাঁর হাতে ছিল৷ লুকানো৷

advertisement

‘আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন, সকলে ভাবছে লিখছে সুমন, আসলে লিখছে লালন....’

রামপ্রসাদ, লালন, রবীন্দ্রনাথ, আমির খান৷ মেঘ ভর করত হয়ত সুমনের ঘরে৷ রাত জেগে পায়চারি করতেন কবিয়াল৷ আর সুর, আর কথা, আর হাজার বছরের সংস্কৃতির ইতিহাস বয়ে নিয়ে চলতেন তিনি৷ বারবার! কখনও অ্যান্টনি কবিয়াল, কখনও হিংমাশু দত্ত, কে নেই সুমনের কাছে৷ সবাই ফিরে ফিরে এসেছেন, বারবার!

advertisement

লোকে বলত সুমন নকশাল৷ বামপন্থী৷ সেই সিঙ্গুর নন্দীগ্রামের সময় আন্দোলনের হাওয়ায় বয়ে তিনি তৃণমূলের সাংসদ৷ তারপর সংসদীয় রাজনীতি থেকে অনেক দূরে যেতে শুরু করলেন তিনি৷

‘পাগল, পাগল! সাপলুডো খেলছে বিধাতার সঙ্গে’

দীর্ঘদিন ধরে তিনি তালিম নিয়েছেন মার্গ সঙ্গীতের৷ সেই মার্গ সঙ্গীত নিয়েই এবার নতুন সৃষ্টিতে মেতে উঠলেন তিনি৷ ‘বাংলা খেয়াল’ নিয়ে৷ গানে উঠে এলেন কিষেণজি...খেয়াল এমন রাজনৈতিক? ভাবলেন আর ভাবালেন সুমন৷

advertisement

এত বছর পেরিয়ে গেল৷ রাইফেলে গিটারের তার বেঁধে সুমন আজও চলছেন৷ তানপুরার তার বেঁধে নিয়েছেন কালাশনিকভের মুখে৷ তিনি কবি৷ তিনি গায়ক৷ তিনি পাগল?

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

সুমন, ৭১ বছর পেরিয়ে হিসেব করতে বসার ক্ষমতা আমার নেই৷ শুধু শব্দবন্ধের নিশ্চিত প্রকাশ আছে৷ স্যালুট নাগরিক কবিয়াল৷ শুভ জন্মদিন৷

বাংলা খবর/ খবর/ফিচার/
‘কে বেশি পাগল? কবি না কবিতা? দরকার নেই সেই হিসাব দেওয়ার....’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল