TRENDING:

Vijay Devarakonda-Rashmika Mandanna: বিয়ে হতেই না হতেই মতের অমিল বিজয়-রশ্মিকার! একবার তো বলেই ফেললেন 'ছেড়ে যাওয়ার' কথা, দেখুন ভিডিও

Last Updated:

তাঁদের কেমিস্ট্রি যেন মন জয় করছে সকলের৷ সত্যিই তাঁরা মেড ফর ইচ আদার! কিন্তু এখানেই বিরোধ বাঁধছে৷ বিয়ে হতে না হতেই মতের অমিল হচ্ছে তারকা দম্পতির৷ সেই ভিডিও এখন ভাইরাল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: উদয়পুরের আইটিসি মেমেন্টোসে বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্নার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন। তেলুগু রীতি মেনে বিজয় এবং রশ্মিকার বিয়ে সম্পন্ন হয়েছে৷ তাঁদের বিয়ের সাজ একেবারে ভাইরাল৷ কারণ রশ্মিকা তো বটেই, বিজয়ও পরেছিলেন প্রচুর গয়না, যা নিয়ে চর্চাও হয়েছে অনেক৷ বিয়ের পর তাঁরা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে৷ তারপর তাঁরা গিয়েছে তিরুপতি মন্দিরে পুজো দিতে৷ তাঁদের কেমিস্ট্রি যেন মন জয় করছে সকলের৷ সত্যিই তাঁরা মেড ফর ইচ আদার! কিন্তু এখানেই বিরোধ বাঁধছে৷ বিয়ে হতে না হতেই মতের অমিল হচ্ছে তারকা দম্পতির৷ সেই ভিডিও এখন ভাইরাল!
News18
News18
advertisement

বিজয়-রশ্মিকার বিয়ে নিয়ে জল্পনা ছিল বহু দিনের৷ তাঁদের প্রেম নিয়েও ছিল আলোচনা৷ তবে কেউ কখনও স্বীকার করেননি সেই কথা৷ আপাতত বিয়ে হয়ে বিজয়ের স্ত্রী হয়েছেন রশ্মিকা৷ তিনি খুবই আনন্দিত বিজয়ের স্ত্রী হতে পেরে৷ নিজেই সে কথা লিখেছেন নায়িকা৷ বিয়ের পরপর রশ্মিকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷ রশ্মিকা নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় লিখেছেন, “হাই মাই লাভস, এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার স্বামী- মিস্টার বিজয় দেবেরাকোন্ডা! যে মানুষটি আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালবাসা কাকে বলে, যে মানুষটি আমাকে শান্তিতে থাকতে শিখিয়েছে।”

advertisement

আরও পড়ুন Bollywood Actress in Dubai Seeks Help From Modi: দুবাইয়ে মুহুর্মুহু হামলা-বিস্ফোরণ, বন্ধ বিমান, আটকে বলিউড নায়িকা! দেশে ফেরার জন্য চাইলেন প্রধানমন্ত্রীর সাহায্য

বিজয়ও ছবি শেয়ার করেছেন৷ তার সঙ্গে একটা লম্বা ক্যাপশনও শেয়ার করেছেন। যেখানে তিনি তাঁর মনের কথা বলেছেন। লিখেছেন, ‘‘আমার ওকে দরকার ছিল – শুধু বাড়ির মতো শান্তি আর সান্ত্বনা পাওয়ার জন্য, আমি যেখানেই থাকি না কেন। আমি আমার সবচেয়ে ভাল বন্ধুকে আমার স্ত্রী বানিয়ে নিয়েছি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফেলে দেওয়া আঁশই এখন রোজগারের দিশা! তৈরি হচ্ছে অপূর্ব সব জিনিস, হাজার হাজার টাকা আয়
আরও দেখুন

একটি নামী ওটিটি নাকি তাঁদের বিয়ের ভিডিও দেখানোর স্বত্ত্ব কিনতে চেয়েছিল৷ তবে এই বিষয়টি তাঁরা না করে দিয়েছেন৷ কিন্তু এক নামী পোশাকের ব্র্যান্ডের জন্য শ্যুট করেছেন দু’জনে৷ এবং সেখানে বিয়ের গল্পই তাঁরা করেছেন৷ সেই ভিডিও প্রকাশ পেল বিয়ের পরপর, যেন মনে হবে বিজয়-রশ্মিকার বিয়ের ভিডিও দেখছেন! সেই ভিডিও জুড়ে যেমন রয়েছে গদগদ প্রেম, তেমনই রয়েছে প্রচুর খুনসুঁটি! দেখুন

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vijay Devarakonda-Rashmika Mandanna: বিয়ে হতেই না হতেই মতের অমিল বিজয়-রশ্মিকার! একবার তো বলেই ফেললেন 'ছেড়ে যাওয়ার' কথা, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল