TRENDING:

পারিবারিক অত্যাচারের শিকার হলেই রিপোর্ট করুন ! ভিডিওবার্তা সেলেবদের !

Last Updated:

মুখ বুজে সহ্য করার দিন আর নেই। যে কোনও অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আমাদের দেশে শুধু মহিলারা নয়, পুরুষরাও পারিবারিক নির্যাতনের শিকার হন। ঘরের মধ্যেই চলে নানা রকম অত্যাচার। বধূ নির্যাতন তো আছেই। এছাড়াও থাকে নানা রকম মানসিক ও শারীরিক অত্যাচারও। যেগুলো আমরা মুখ বুজে সহ্য করে যাই। ভাবি ঘরের কথা বাইরে বলে কি লাভ ! কালই তো আবার সব ঠিক হয়ে যাবে। না, আপনি ভুল করছেন ! প্লিজ 'না' বলতে শিখুন।
advertisement

মুখ বুজে সহ্য করার দিন আর নেই। যে কোনও অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে হবে। লকডাউনে এমন অনেক ঘটনা সামনে এসেছে, যেখানে মেয়েদের ওপর অত্যাচার করা হয়েছে। বাড়ির লোকেরাই করছে। এবার সেই অন্যায় আটকাতে এগিয়ে এল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ মহিলা কমিশন একটি নম্বর শেয়ার করলো। যেখানে ফোন করে যেকোনও রকম পারিবারিক অত্যাচারের রিপোর্ট করা যাবে। নম্বরটি হল, ৯৮৩০০৩২৫৩৭, এই নম্বরে ফোন করতে হবে।

advertisement

বানানো হয় একটি সচেতনতা মুলক ভিডিও। যেখানে কঙ্কনা সেন শর্মা, অপর্ণা সেন, উষা উত্থুপ, বিক্রম ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, জয়া শীল সহ আরও অনেক শিল্পীরা মিলে এই ভিডিওতে অংশ নিয়েছেন। তাঁরা সকলে মিলে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। ঘরে বসেই তৈরি হয়েছে এই ভিডিও। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন সেলেবরা। অনেকেই প্রশংসা করেছেন এই উদ্যোগের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পারিবারিক অত্যাচারের শিকার হলেই রিপোর্ট করুন ! ভিডিওবার্তা সেলেবদের !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল