TRENDING:

Viral: 'দুনিয়া মে, লোগো কো' গান গেয়ে মঞ্চে কাঁপাচ্ছেন প্রসেনজিৎ ঘরণী অর্পিতা, পুরনো ভিডিও ভাইরাল

Last Updated:

তবে শুধু এই গান নয়, নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি নিজের গলায় গান পোস্ট করেছেন অর্পিতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee) শুধু ভাল অভিনয় করেন না, তিনি ভাল গায়িকা এবং নাচেনও দারুণ৷ তাঁর গলায় গান শোনা গিয়েছে বেশ কয়েকবার৷ এছাড়াও বেশ কিছু অনুষ্ঠানে তিনি গান গেয়েছেন যার ভিডিও ভাইরাল৷ তেমনই একটি পুরনো ভিডিও শেয়ার (Viral Video) করেছেন অর্পিতা নিজে৷ রাহুল দেব বর্মনের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে একটি ভিডিও পোস্ট (Old Video)করেন অর্পিতা৷ সেখানে তাঁকে জনপ্রিয় হিন্দি গান দুনিয়া মেয় লোগো কো গাইতে শোনা গিয়েছে৷ সুন্দরীর গলায় এমন গানে যেন আলো হয়ে উঠেছে মঞ্চ৷
advertisement

তবে শুধু এই গান নয়, নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি নিজের গলায় গান পোস্ট করেছেন অর্পিতা৷ সেই সব শুনলেই বোঝা যায় যে তিনি গান গাইতেও বেশ পছন্দ করেন৷ তাই তো সুযোগ পেলেই বসে পড়েন হার্মোনিয়াম নিয়ে৷ গানে-নাচে পারদর্শী প্রসেনজিৎ ঘরণী৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৫ দিন বাকি! 'ভোট দিতে পারব তো'? আতঙ্কে ট্রাইবুনালের লাইনে হাজার হাজার মানুষের ভিড়, কী হবে এরপর!
আরও দেখুন

বিয়ের পর তিনি ছবির দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন৷ প্রসেনজিত চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) স্ত্রী হিসেবে তিনিই টলিউডের ফার্স্ট লেডি৷ তবে সেই তকমায় একেবারে বিশ্বাসী নন অর্পিতা৷ তিনি নিজের গুণে সকলের কাছে পরিচিত৷ তাই তো আবারও ফিরে এসেছেন অভিনয় জগতে৷ তবে হাতে গোনা ছবিতে অভিনয় করছেন অর্পিতা৷ সম্প্রতি তাঁর বাংলা ছবি অব্যক্ত ও গুলদস্তা বেশ প্রশংসিত হয়েছে৷ তবে ভক্তরা আবদার মিটিয়ে বুম্বদা (প্রসেনজিতের) সঙ্গে ছবি হচ্ছে না অর্পিতার৷ এখনও পর্যন্ত দু’জনে মোট ৫টি ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন৷ তবে অনেকেই মনে করেন যে, দু’জনের একসঙ্গে সেরা কাজটা এখনও বাকি রয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral: 'দুনিয়া মে, লোগো কো' গান গেয়ে মঞ্চে কাঁপাচ্ছেন প্রসেনজিৎ ঘরণী অর্পিতা, পুরনো ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল