TRENDING:

এসি নিয়ে ঝামেলায় জড়ালেন অপরাজিতা আঢ্য-রজতাভ দত্ত! ঘটল মারাত্মক কাণ্ড

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত এক সপ্তাহ ধরে একনাগাড়ে বৃষ্টি চলছে কলকাতায় ৷ যার জেরে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন ৷ তবে মাসখানেক আগে পরিস্থিতিটা ছিল সম্পূর্ণ ভিন্ন ৷ চাঁদিফাটা রোদে নাজেহাল ছিল শহরবাসী ৷ মাত্রাতিরিক্ত গরমে জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছিল কলকাতার মানুষজনের ৷ গরমের হাত থেকে বাঁচতে শহরের অধিকাংশ বাড়িতেই বসছে এসি ৷ গরমের সময় কলকাতায় এসির দোকানগুলোতে ছিল বিরাট ভিড় ৷
advertisement

অফিস থেকে বাড়ি সর্বত্রই এসি মেশিনকে কেন্দ্র করে চাপানউতোর চলতে থাকে ৷ এসি ২০তে থাকবে না ২৬ ডিগ্রিতে থাকবে সে নিয়ে তো কথা কাটাকাটি প্রতিটি বাড়ির নিত্যদিনের ঘটনা ৷ আর সেই কাণ্ডের আঁচ এসে পড়ল খোদ টলিউড ইন্ডাস্ট্রিতে ৷ আর পরিস্থিতি এমন ঘোরালো হয়ে উঠল যে শুধুমার্ত হাতাহাতিটুকু বাকি ছিল ৷ দক্ষিণে কলকাতার যতীনদাস পার্ক মেট্রো স্টেশনের পাশে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের বাড়িতে চলছিল শ্যুটিং ৷ হাজির ছিলেন টলিউডের দুই ডাকসাইটে অভিনেতা অপরাজিতা আঢ্য এবং রজতাভ দত্ত ৷ আর সেখানেই এয়ার কন্ডিশনার মেশিন নিয়ে বাক বিতণ্ডায় জড়ালেন এই দুই তারকা ৷ কিন্তু কেন? ইন্ডাস্ট্রিতে তো খবর যে, তাঁদের মধ্যে সম্পর্ক বেশ ভাল ৷ একসঙ্গে বেশ কয়েকটি কাজ একসঙ্গেই করেছেন ৷ এমনকী রজতাভ দত্তকে বেশ পছন্দ করেন অপরাজিতা ৷ কিন্তু প্রকাশ্যেই ঝামেলায় জড়ালেন কেন তাঁরা?

advertisement

আরে শ্যুটিং চলছিল যে ৷ বোঝা গেল না ? আচ্ছা, একটু খোলসা করেই বলা যাক ৷ ওটা ছিল শ্যুটিংয়েরই একটি অংশ ৷ স্ক্রিপ্টের ডিমান্ড অনুযায়ীই তাঁরা এমনটা করেছিলেন ৷ সিন শেষ করে এসে আড্ডা-হাসি-মশকরায় মজলেন দু’জনেই ৷ শ্যুটিং চলছিল পরিচালক শিবরাম শর্মার আপকামিং শর্ট ফিল্ম ‘থ্রি স্টার স্প্লিট’-এর ৷ এক্কেবারে অভিনব এই গল্পের কাহিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

প্রথমটায় যে রকম বলছিলাম যে, গোটা বিশ্বজুড়ে প্রচণ্ড উষ্ণতার ছাপ পড়েছে ৷ আর সেই বিশ্ব উষ্ণায়নের জেরে মানুষের সাধারণ জীবনে বিপর্যয় নেমে এসেছে ৷ সুক্ষ্ম মুহূর্তগুলো কাটানো যেন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে ৷ থাবা বসাচ্ছে মাত্রাতিরিক্ত গরম ৷ সংসার খরচে কাট-ছাট করে বাড়িতে আনতে হচ্ছে একটা এসি ৷ তবে এসি আনার পর বিপত্তি আর বাড়ছে ৷ কারও হয়তো গরম বেশি লাগে, কারও আবার ঠান্ডার ধাত ৷ কত ডিগ্রিতে এসির তামপাত্রা সেট করা হবে সেই বিষয়টিও দাম্পত্য কলহের একটা অংশ হয়ে বাঙালির জীবনে জুড়ে গিয়েছে ৷ আর তেমনই এক দম্পতির চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত এবং অপরাজিতা আঢ্য ৷ আর এসি নিয়ে তর্ক-বিতর্ক করতে করতে ঘটে যায় এক মারাত্মক কাণ্ড ৷ সেটা কী তা জানতে ‘থ্রি স্টার স্প্লিট’-এর রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ তবে এখনই মুক্তি পাচ্ছে না এই ছবি ৷ প্রথমে ফিল্ম ফেস্টিভ্যালগুলিতে পাঠানো হবে ছবি ৷ তারপর মুক্তি পাবে সর্বসাধারণের জন্য ৷ ততদিনের জন্য খানিক অপেক্ষা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
এসি নিয়ে ঝামেলায় জড়ালেন অপরাজিতা আঢ্য-রজতাভ দত্ত! ঘটল মারাত্মক কাণ্ড