নিউজ ১৮ বাংলাকে তিনি জানিয়েছেন, “আমাদের দুপুর তিনটেয় প্যাক আপ হয়ে যায়। শুধু নায়ক, আর নায়িকার সিন ছিল। রাহুলের সঙ্গে আমরা শেষ শট দিই পৌনে তিনটে নাগাদ। কলকাতার দিকে রওনা হওয়ার সময়ে খবরটা আসে। বিশ্বাস করিনি। গত দুই মাস ধরে আমরা একই ঘরে বসতাম। আগের দিনও আমায় একটা বই উপহার দিয়েছে। আমার পক্ষে ওর শবদেহ দেখতে যাওয়া সম্ভব ছিল না। পূর্ণাঙ্গ তদন্ত হোক ইন্ডাস্ট্রির প্রত্যেকে চাইছে। আমিও চাইছি। ফিরে আসার দু’দিনের মধ্যে ম্যাজিক মোমেন্টসে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি আমি আর ওদের কোনও ধারাবাহিকে কাজ করব না।” অম্বরীশের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্য়ায়। রাহুলের মৃত্যুর তদন্তও তিনি চেয়েছেন বারবার।
advertisement
আরও পড়ুন: ‘দল বললে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে প্রস্তুত’! ভোটের মুখেই বড় কথা জানিয়ে দিলেন মিঠুন, তৃণমূলকে কড়া আক্রমণ
শনিবার রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারি কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন। ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার পাঁচজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন। শৈবাল বন্দ্যোপাধ্য়ায়, লীনা গঙ্গোপাধ্যায়, শুভাশিস মণ্ডল, শান্তনু নন্দী, চন্দ্রশেখর চক্রবর্তীর নামে ওড়িশার তালাসারি থানায় অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। সময় যত এগোচ্ছে অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে তত ধোঁয়াশা বাড়ছে৷ কীভাবে শ্যুটিং করতে গিয়েই মৃত্যু হল অভিনেতার, তা নিয়েই উঠছে প্রশ্ন৷ স্বামী রাহুলের মৃত্যুতে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বাকি ফোরাম আর্টিস্টরা রিজেন্ট পার্ক থানায় গেছিলেন৷ তারপরেই আবার তালিসারিতে যান প্রিয়াঙ্কা। ওখানে গিয়ে থানায় অভিযোগ জানান তিনি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন।
মানুষের মৃত্যু হয়। শিল্পীর হয় কী? শিল্প থাকে, সৃষ্টি থাকে, স্মৃতি থাকে। ২০০৮। কমার্শিয়াল ঘরানাকে বদলে দিতে এসেছিল ‘চিরদিনই তুমি যে আমার’। সবার মনের খুব কাছে পৌঁছে গিয়েছিল কৃষ্ণ-পল্লবী। এক গরিব মেকানিক, একটা মফঃস্বল আর কয়েকটা সদ্য বয়ঃসন্ধিতে পৌঁছনো দু-টো ছেলেমেয়ের সঙ্গে এক হয়ে গিয়েছিল আরও অনেকগুলো জীবন। মনে পড়ছে একটা গান? ‘পিয়া রে’? তখন সিঙ্গেল স্ক্রিন। স্কুল কেটে সিনেমা দেখার দিন। পাশের বেঞ্চে ঝারি মারার দিন। পিয়ারে শুনে বহু কিশোর নিজেকে এ পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক ভাবত। সেই রাহুল যে আর নেই, এই ঘোরতর শোক কাটিয়ে উঠতে পারছে না কেউই। পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্তের দাবি থেকেও সরছেন না তাঁরা।
