TRENDING:

Actor Subhomay Chatterjee Passes Away: টলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত জনপ্রিয় অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়!

Last Updated:

Actor Subhomay Chatterjee Passes Away: ক্যানসারের সঙ্গে শেষ লড়াই জেতা হল না অভিনেতার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টলিপাড়ায় ফের শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। শেষ জয় হল না তাঁর।
advertisement

খাদ্যনালীর ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা। বহুদিন ধরেই অসুস্থ তিনি। গলায় স্টেন বাসানো হয়েছিল। গত কয়েকদিন ধরেই খুব অসুস্থ তিনি। আইসিইউতে ভর্তি ছিলেন শুভময়। তবে এত লড়াইয়ের পরেও শেষ রক্ষা হল না। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টলিপাড়ায়। একের পর এক খারাপ খবর যেন পিছন ছাড়তেই চাইছে না।

শুভময় টলিউডের জনপ্রিয় অভিনেতা ছিলেন। সিনেমা, সিরিয়াল নাটক সবেতেই তিনি সকলের মন জয় করেছেন। দাপুটে অভিনেতাদের একজন ছিলেন শুভময়। বহু সিনেমা সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। দারুণ মজার মানুষ ছিলেন তিনি। ভালবাসতেন মিমিক্রি করতে। শ্যুটিং ফ্লোরে শুভদা থাকা মানেই ছিল জমাটি আড্ডা। তাঁর এভাবে চলে যাওয়া মানতে পারছেন না কেউ। সম্প্রতি 'চোলাই' ছবির জন্য সংলাপ লেখায় ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। এছাড়াই ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া শর্ট ফিল্ম ' 'হরে কৃষ্ণ'তে অভিনয় করেছিলেন শুভময়। টলিউডের বহু মানুষ শোকাহত। কিছুদিন আগে নিজের এক কাছের আত্মীয়ের বাড়িতে গিয়ে হাউ হাউ করে কেঁদেছিলেন শুভময়। তবে কী তিনি বুঝতে পেরে গিয়েছিলেন, তাঁর চলে যাওয়ার সময় হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

টলিউডেও যেন পিছু ছাড়তে চাইছে না মৃত্যু খবর। একের পর এক অভিনেত্রীর আত্মহত্যার খবরে এমনিই ভারাক্রান্ত টলিউডের আকাশ। সে সবের মাঝে এমন দাপুটে অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নামবেই! বহু কাজ এখনও বাকি রয়ে গেল শুভময় চট্টোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শোকবার্তায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Subhomay Chatterjee Passes Away: টলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত জনপ্রিয় অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল