TRENDING:

বন্ধ হল কাপুর পরিবারের ৭০ বছরের গণেশ পুজো

Last Updated:

আগামী সোমবার গণেশ চতুর্থী ৷ গোটা মুম্বই জুড়ে এদিন চলবে উৎসবের মেজাজ ৷ বলিউডের সেলিব্রিটিরা মেতে উঠবেন গণেশ পুজোয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আগামী সোমবার গণেশ চতুর্থী ৷ গোটা মুম্বই জুড়ে এদিন চলবে উৎসবের মেজাজ ৷ বলিউডের সেলিব্রিটিরা মেতে উঠবেন গণেশ পুজোয় ৷ তবে এবার কিন্তু গণেশ পুজোয় সামিল হবেন না বলিউডের কাপুর বংশ সেলিব্রিটিরা ৷ জানা গিয়েছে, এ বছরই বন্ধ হতে চলেছে আর কে স্টুডিও-র জনপ্রিয় গণেশ পুজো, যার বয়স ৭০ বছর !
advertisement

কাপুর পরিবারের তরফ থেকে রণধীর কাপুর জানিয়েছেন, ‘আর কে ফিল্মস বন্ধ হয়ে গিয়েছে ৷ বিক্রি হয়ে গিয়েছে আরকে স্টুডিও ৷ সেটিই যখন নেই, তখন গণেশ পুজো আর কেন হবে ৷ তাছাড়াও এই পুজো করার জন্য যে জায়গার দরকার, তা আমাদের কাছে নেই ৷ সেই কারণেই পুজো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার
আরও দেখুন

গোটা দেশ জুড়েই জনপ্রিয় ছিল আর কে স্টুডিও-র এই গণেশ পুজো ৷ দেশ-বিদেশ থেকে লোক এসে আর কে স্টুডিও-র আরতিতে অংশ নিতেন ৷ রাজ কাপুরের হাতে শুরু হওয়া সেই পুজোই এবার বন্ধ হয়ে গেল !

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বন্ধ হল কাপুর পরিবারের ৭০ বছরের গণেশ পুজো