TRENDING:

বিছানায় দিন কাটছে পুনমের, সামান্থা-বরুণের পর জটিল রোগে আক্রান্ত নায়িকা

Last Updated:

তেলঙ্গানায় রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিয়েছিলেন পুনম। সেই যাত্রায় হাঁটার সময়ই রাহুলের সঙ্গে তাঁর হাত ধরার ছবি প্রকাশ্যে আসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: রোগে ভারাক্রান্ত তারকা জগৎ। ক্ষণে ক্ষণে অভিনেতা-অভিনেত্রীদের জটিল রোগের কথা প্রকাশ্যে আসছে। কখনও তা সামান্থা রুথ প্রভুর মায়োসাইটিস, কখনও বা বরুণ ধওয়ানের ভেস্টিবিউলার হাইপোফাংশন। এবারে জানা গেল, তেলুগু অভিনেত্রী পুনম কৌর ফাইব্রোমায়ালজিয়ায় আক্রান্ত। পেশি এবং হাড়ের যন্ত্রণা এবং অসাড়তাই এর প্রধান উপসর্গ।
advertisement

ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানান 'মায়াজালম', 'ওকা বিচিত্রম' ছবির নায়িকা। ছবি দিয়ে তিনি লেখেন, 'অনেক পরিকল্পনা ছিল, কিন্তু আপাতত বিশ্রামে থাকতে হচ্ছে।'

এই রোগে পেশি, হাড়ের যন্ত্রণা হয়। তার সঙ্গে ক্লান্তি, ঘুম ঘুম ভাব, স্মৃতি এবং মেজাজের সমস্যা দেখা দেয়।

advertisement

আরও পড়ুন: সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে মাথা, হাত, পাঁজরে আঘাত জুবিনের, প্রকাশ্যে হাসপাতালের ছবি

আরও পড়ুন: সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত! হাসপাতালে ভর্তি গায়ক জুবিন, হবে অস্ত্রোপচার

পুনম কৌর এখন কয়েক দিনের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন। এবং সম্প্রতি তিনি পিঠের ব্যথায় ভুগছিলেন বলে কেরালায় গিয়েছিলেন। সেখানে আয়ুর্বেদিক চিকিৎসা করান তিনি। জানা গিয়েছে, প্রায় দু'বছর ধরে শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল তাঁর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

তেলঙ্গানায় রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিয়েছিলেন পুনম। সেই যাত্রায় হাঁটার সময়ই রাহুলের সঙ্গে তাঁর হাত ধরার ছবি প্রকাশ্যে আসে। সেই নিয়ে জোর বিতর্ক শুরু হয় রাজনীতির ময়দানে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিছানায় দিন কাটছে পুনমের, সামান্থা-বরুণের পর জটিল রোগে আক্রান্ত নায়িকা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল