TRENDING:

ভাইয়ের বিয়ে বলে কথা, জমিয়ে উলু দিলেন দিদি সুস্মিতা, ভাইরাল ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোয়া: বিয়ে করলেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন৷ গত সপ্তাহান্ত জুড়ে ছিল বিয়ের অনুষ্ঠান৷ এনগেজমেন্ট, রাজস্থানি বিয়ের পর অবশেষে বাঙালি রীতিতে বিয়ে দিয়ে শেষ হল অনুষ্ঠান৷ দুই মেয়ে ও বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে ভাইয়ের বিয়েতে চুটিয়ে মজা করলেন সুস্মিতা৷
advertisement

৯ জুনই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন রাজীব সেন-চারু অসোপা৷ এরপর ১৪ জুন গোয়ায় শুরু হয় বিয়ের অনুষ্ঠান৷ এনগেজমেন্ট, সঙ্গীত, হলদি, মেহন্দির পর ১৬ জুন একেবারে বাঙালি রীতিতে চারহাত এক হল রাজীব-চারুর৷

বিয়েতে যোগ্য দিদির ভূমিকা পালন করলেন সুস্মিতা৷ কখনও নিজে হাতে কনের মুকুট ঠিক করে দিলেন, কখনও সিঁদূরদানের সময় তার উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল বিয়ের আসর৷ সুস্মিতার উলু দেওয়ার সেই ভিডিওই এখন ইনস্টাগ্রামে ভাইরাল৷

advertisement

দেখুন সেই ভিডিও,

advertisement

View this post on Instagram

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

A post shared by Chintan Asopa

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভাইয়ের বিয়ে বলে কথা, জমিয়ে উলু দিলেন দিদি সুস্মিতা, ভাইরাল ভিডিও