TRENDING:

কাজলের পর এবার শাহরুখ-জুহি

Last Updated:

দেখবেন, দেখবেন করে শেষমেশ দেখলেনই না ‘দিলওয়ালে’ ৷ এদিকে শাহরুখ জানতে চেয়েছিলেন, কেমন লাগল আমার নতুন ছবি জুহি ? উত্তরে নাকি জুহি স্পষ্টই জানিয়েছেন, ‘তোমার ছবি নিয়ে খুব নেগেটিভ কথা শুনছি ৷ তোমার অভিনয়ও নাকি খুব একটা ভালো নয় ছবিতে ৷ তাই তোমার ফ্যান হয়ে এই ছবি না দেখাই ভালো !’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দেখবেন, দেখবেন করে শেষমেশ দেখলেনই না ‘দিলওয়ালে’ ৷ এদিকে শাহরুখ জানতে চেয়েছিলেন, কেমন লাগল আমার নতুন ছবি জুহি ? উত্তরে নাকি জুহি স্পষ্টই জানিয়েছেন, ‘তোমার ছবি নিয়ে খুব নেগেটিভ কথা শুনছি ৷ তোমার অভিনয়ও নাকি খুব একটা ভালো নয় ছবিতে ৷ তাই তোমার ফ্যান হয়ে এই ছবি না দেখাই ভালো !’
advertisement

শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’ মুক্তি হওয়ার পর ঠিক এরকমই আলাপ-আলোচনা হয়েছিল শাহরুখ-জুহির ৷ কিন্তু ‘দিলওয়ালে’ নিয়ে খুব একটা উৎসাহ না থাকলেও, শাহরুখকে ফের নিজের হিরো হিসেবে পেতে চান জুহি ৷ কাজলের সঙ্গে শাহরুখের জুটি দেখেই নাকি জুহির মনে চাগাড় দিয়ে উঠেছে এই ইচ্ছে ৷ এক সাক্ষাৎকারে স্পষ্টই জুহি জানিয়েছেন, ‘ আমি বহুদিন থেকেই শাহরুখের সঙ্গে অভিনয় করতে চাইছি ৷ কোনও পরিচালক যদি আমাদের জন্য চিত্রনাট্য লিখে থাকেন, তাহলে প্লিজ আসুন ৷ আমি আর শাহরুখ দু’জনেই চাই ফের জুটি বাঁধতে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

জুহি চাওলা-র সঙ্গে শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ‘পহেলি’ ছবিতে ৷ তবে এই ছবিতে একসঙ্গে কাজ করলেও, ছিলেন না তাঁরা জুটি ৷ ‘ইয়েস বস’, ‘ডর’, ‘রাজু বন গয়া জেন্টালম্যান’, ‘ইয়ে দিল হ্যায় হিন্দুস্থানি’র মতো ছবিতে জনপ্রিয় হয়ে উঠেছিল তাঁদের জুটি ৷ ছবির প্রোডাকশনে, ক্রিকেটের মাঠেও তাঁদের বন্ধুত্ব দেখা গিয়েছিল ৷ সিনেপর্দায় শাহরুখ-কাজলের পর, জুহি-শাহরুখ ম্যাজিককে ফের নিয়ে আসতে, শাহরুখ না হলেও, জুহি কিন্তু একেবারেই রেডি !

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কাজলের পর এবার শাহরুখ-জুহি