TRENDING:

Sonalee Chaudhuri : নবজাতকের হাত ধরে তিনি, ফেসবুকে অভিনেত্রীর ছবি ঘিরে উচ্ছ্বসিত নেটিজেনরা

Last Updated:

শিশুসন্তানের ছবি শেয়ার করলেন সোনালি চৌধুরী (Sonalee Chaudhuri) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : শিশুসন্তানের ছবি শেয়ার করলেন সোনালি চৌধুরী (Sonalee Chaudhuri) ৷ তবে পুরো ছবি নয় ৷ তাঁর ছেলের হাতের ছবি ফেসবুকে দিয়েছেন অভিনেত্রী ৷ নিজে সেই হাতটিকে ধরে আছেন সোনালি৷ মা ও সন্তানের যুগলবন্দি এই ছবির ক্যাপশন তিনি দিয়েছেন, ‘শাশ্বত...প্রাচুর্য’ ৷ টলিউড ইন্ডাস্ট্রির তারকা-সহ অসংখ্য নেটিজেন শুভেচ্ছা জানিয়েছেন ছবিটিতে ৷ এসেছে অসংখ্য মন্তব্য ৷
advertisement

মে মাসে পুত্রসন্তানের মা হয়েছে সোনালি ৷ তাঁর স্বামী রজত ঘোষদস্তিদার প্রাক্তন ফুটবলার ৷ এখন তিনি ধারাভাষ্য দেন ৷ রজতের প্রিয় ফুটবলার জার্মানির অলিভার কানের নামে ছেলের নাম রাখা হয়েছে অলিভার ৷

অভিনয় থেকে দূরে আপাতত মাতৃ্ত্ব উপভোগ করছেন সোনালি ৷ মা হওয়ার আগেও বেশ কিছুদিন ধরেই কাজ কমিয়ে দিয়েছিলেন ৷ গত বছর জানান তিনি মা হতে চলেছেন ৷ অবশেষে মে মাসে অতিমারির দ্বিতীয় তরঙ্গে বিধ্বস্ত সময়েই মা হওয়ার সুখবর দেন সোনালি ৷

advertisement

মা হওয়ার আগে সোনালির সাম্প্রতিক কাজের মধ্যে অন্যতম ‘সাতভাই চম্পা’৷ এ ছাড়া দীর্ঘ কয়েক দশক ধরে তিনি অভিনয় করেছেন ‘কুন্দফুলের মালা’, ‘ইচ্ছেনদী’, ‘জলনূপুর’, ‘অগ্নিপরীক্ষা’, ‘হাত বাড়ালেই বন্ধু’, ‘নীড় ভাঙা ঝড়’, ‘খেলা’, ‘কনে বউ’-সহ অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকে ৷ সোনালির অভিনীত ছবিগুলির মধ্যে অন্যতম ‘দোতারা’, ‘বাই বাই ব্যাঙ্কক’, ‘টার্গেট’, ‘অগ্নি’, ‘শক্তি’ ও ‘বিদ্রোহিনী’৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

রজতের সঙ্গে সোনালির আলাপ বড়দিনের আগে এক কেক মিক্সিং অনুষ্ঠানে ৷ প্রথম আলাপের কিছু দিনের মধ্যেই আলাপ থেকে প্রেম ও তার পর বিয়ে ৷ দু’জনে বিয়ে করেন ২০১৪ সালে ৷ আপাতত অলিভারকে ঘিরে আবর্তিত রজত-সোনালির জীবন ৷ ছেলে একটু বড় হলেই কাজে ফিরবেন, সংবাদমাধ্যমে সে কথা আগেই জানিয়েছেন সোনালি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonalee Chaudhuri : নবজাতকের হাত ধরে তিনি, ফেসবুকে অভিনেত্রীর ছবি ঘিরে উচ্ছ্বসিত নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল