TRENDING:

আমাদের ঝগড়ায় আমির গেল এগিয়ে !

Last Updated:

হ্যাঁ, ঠিকই ধরেছেন ৷ একথা বলেছেন খোদ শাহরুখ-সলমন ! তাও আবার নিজেদের বন্ধুত্ব প্রসঙ্গে ৷ ভাবছেন, দু’জন তো চরম দুশমন বলিউডের ৷ তাহলে দুই খানজাদার হঠাৎ বন্ধুত্ব ? উত্তর হচ্ছে ‘দিলওয়ালে’ ! গল্পটা একটু খোলসা করে বলা যাক বরং৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: হ্যাঁ, ঠিকই ধরেছেন ৷ একথা বলেছেন খোদ শাহরুখ-সলমন ! তাও আবার নিজেদের বন্ধুত্ব প্রসঙ্গে ৷ ভাবছেন, দু’জন তো চরম দুশমন বলিউডের ৷ তাহলে দুই খানজাদার হঠাৎ বন্ধুত্ব ? উত্তর হচ্ছে ‘দিলওয়ালে’ ! গল্পটা একটু খোলসা করে বলা যাক বরং৷
advertisement

‘বিগ বস ৯’-এ নতুন ছবি ‘দিলওয়ালে’র প্রোমোশনে এসেছিলেন শাহরুখ খান ৷ প্রোমোশনের ঠেলায়, পুরনো জবরদস্ত শত্রুতা গেল পালটে ৷ টিভির পর্দায় উসকে দিলেন করণ-অর্জুন প্রেমকে ৷ আর কথায় কথায়, টেনে নিয়ে আসলেন, বলিউডের আরেক খানজাদা আমিরের কথা ৷ আড্ডা, ইয়ারকি, ফাজলামির মাঝখানে সলমন স্পষ্টই জানিয়ে দিলেন, ‘শাহরুখ আমাদের ঝগড়ায় একজনের খুব লাভ হয়েছে ৷ সে চুপচাপ এগিয়ে গিয়েছে এত দূরে, যে তাঁকে দেখাই যায় না ৷’ সলমনের মুখ থেকে কথা লুফে নিয়ে শাহরুখ টুক করে বলে ফেলেন, ‘সল্লু তুই কি আমিরের কথা বলছিস ?’ অট্টহাসিতে ফেটে পড়ল সল্লু-শাহরুখ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

তবে শুধু আমির নয়, ‘বিগবস’-এর মঞ্চে সলমন-শাহরুখের মস্করা থেকে বাদ পড়েননি, অনিল কাপুর, রণবীর সিং, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোনও ৷ এমনকী, কাজলকে পাশে নিয়ে অজয় দেবগণকে ‘সিংহম’ বলতেও ছাড়েননি শাহরুখ ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমাদের ঝগড়ায় আমির গেল এগিয়ে !