TRENDING:

বক্স অফিসে ‘সুলতান’ ঝড়, লুলিয়ার সঙ্গে পার্টিতে সলমন !

Last Updated:

সলমনকে ঘিরে বিতর্ক তুঙ্গে ৷ জাতীয় মহিলা কমিশনের নোটিশেও ক্ষমা চাইলেন না সলমন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সলমনকে ঘিরে বিতর্ক তুঙ্গে ৷ জাতীয় মহিলা কমিশনের নোটিশেও ক্ষমা চাইলেন না সলমন ৷ ‘সুলতান’ ছবির নায়িকা অনুষ্কা শর্মাও ‘ধর্ষণ’ মন্তব্যে পাশে দাঁড়ালেন না সলমনের ৷ কিন্তু তাতে কি? সব বিতর্ককে পাত্তা না দিয়ে সলমন কিন্তু আছেন বিন্দাস !
advertisement

‘ধর্ষণ’ মন্তব্য পিছু ছাড়ছে না সলমনের ৷ আর সলমন পিথু ছাড়ছে না লুলিয়া ভান্তুরের৷ তবে ব্যাপারটা যে শুধুই সলমনের দিক থেকে তা কিন্তু একেবারেই নয় ! প্রেমের ব্যাপারে লুলিয়াও সমান ৷ অন্তত, বলিউড গুঞ্জন তো তাই বলছে ৷

এই যেমন সম্প্রতি লুলিয়া সলমন ও নিজের গোটা পরিবারকে নিয়ে পার্টিতে মেতে উঠলেন ৷ তবে এই পার্টি একেবারেই ছিল ‘সুলতান’ ছবির বক্স অফিস সাফল্যের জন্য৷

advertisement

তবে এই পার্টচি কোনও নাইট ক্লাবে নয়, বরং সলমনের বোন আলভিরার বাড়িতেই ছিল ৷ আর আলভিরার বাড়িতে পার্টির জন্য একসঙ্গেই এক গাড়িতে চেপেই হাজির হয়েছিলেন লুলিয়া ও সলমন !

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

‘সুলতান’ ছবির প্রিমিয়ারের দিনই সলমনের সঙ্গে এক সঙ্গে বসে ছবিটি দেখেছিলেন লুলিয়া ! ছবি দেখার পর উচ্ছ্বসিত হয়ে সলমনের প্রশংসাও করেছেন নানা ভাবে ৷ আর এবার রীতিমতো বাড়ির লোকদের সঙ্গে ‘সুলতান’ নিয়েই পার্টিতে মজে গেলেন লুলিয়া ভান্তুর ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বক্স অফিসে ‘সুলতান’ ঝড়, লুলিয়ার সঙ্গে পার্টিতে সলমন !