TRENDING:

Salim Khan Hospitalised: ICU-তে সলমনের বাবা সেলিম খান, 'শোলে'র চিত্রনাট্যকারকে দেখতে হাসপাতালে অঞ্জলি তেন্ডুলকর

Last Updated:

মঙ্গলবার মুম্বইয়ের প্রথম সারির একটি হাসপাতালে ভর্তি করা হয় সেলিমকে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, রক্তচাপ বেড়ে যাওয়ায় মস্তিষ্কের রক্তবাহী শিরা ছিঁড়ে গিয়েছিল তাঁর। অভ্যন্তরীণ রক্তপাত হয়েছিল সামান্য। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত বর্ষীয়ান চিত্রনাট্যকারের শারীরিক অবস্থা স্থিতিশীল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
মুম্বই: অসুস্থ সেলিম খানকে দেখতে লীলাবতি হাসপাতালে ছুটে গেলেন সচিন তেন্ডুলকরের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর। গত ১৭ ফেব্রুয়ারি থেকেই হাসপাতালে ভর্তি সলমন খানের বাবা বর্ষীয়ান চিত্রনাট্যকার, অভিনেতা ও প্রযোজক সেলিম খান।
Former Indian Cricketer Sachin Tendulkar's wife Anjali Tendulkar visited Lilavati Hospital in Mumbai Image Courtesy:ANI
Former Indian Cricketer Sachin Tendulkar's wife Anjali Tendulkar visited Lilavati Hospital in Mumbai Image Courtesy:ANI
advertisement

advertisement

সংবাদমাধ্যমসূত্রে প্রকাশ, রবিবার সেলিম খানের চিকিৎসক ডা. জলিল পার্কার জানিয়েছেন, নতুন করে অবস্থার অবনতি হয়নি বর্ষীয়ান চিত্রনাট্যকারের। ‘শোলে’র চিত্রনাট্যকারের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। ভেন্টিলেশন থেকে বার করে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন চিকিৎসক আশ্বস্ত করেন, মস্তিষ্কে খুব সামান্যই রক্তক্ষরণ হয়েছে, অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি। আপাতত নতুন করে ভয়ের কিছু নেই।

advertisement

এদিকে ‘শোলে’র চিত্রনাট্যকারকে দেখতে হাসপাতাল তারকাখচিত! হাসপাতালে উপস্থিত হয়েছেন  সঞ্জয় দত্ত, শাহরুখ খান, আমির খান, মলাইকা অরোরা-সহ বলিউডের ‘হেভিওয়েট’রা। ছেলে আরহান খানকে নিয়ে এসেছেন সেলিম খানের প্রাক্তন পুত্রবধূ মলাইকা। ঠাকুরদা সেলিমের জন্য প্রার্থনা করতেও দেখা যায় আরহানকে। হাসপাতালে সর্বক্ষণ হাজির সলমন খান, আরবাজ খান, সোহেল খান, অর্পিতা খান শর্মা, আয়ুশ শর্মা-সহ খান পরিবারের সব সদস্যরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহিলাদের সামনে আয়ের নতুন দিশা! ঘরে বসেই হতে পারে লক্ষ্মীলাভ
আরও দেখুন

লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সেলিম খানের আরোগ্য কামনা করছেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলিও। সেলিমের আরোগ্য কামনায় সোমি সমাজমাধ্যমে লেখেন, “ওঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে আমার মনখারাপ। উনি একজন অসামান্য লেখক। আমার কাছে উনি বাবার মতো।” সেমির কথায়, ” তিনি লেখেন, “ওঁর বাড়িতে আমি থেকেছি। আমাকে মেয়ের মতো রাখা হয়েছিল সেখানে। এক টেবিলে বসে খাবার খেয়েছি। ধর্ম, বিশ্বাস নিয়ে কথা বলেছি। সব ধর্মকে সমান ভাবে সম্মান করা হত। মতবাদের চেয়ে ঈশ্বর অনেক বড়, উনি শিখিয়েছিলেন।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salim Khan Hospitalised: ICU-তে সলমনের বাবা সেলিম খান, 'শোলে'র চিত্রনাট্যকারকে দেখতে হাসপাতালে অঞ্জলি তেন্ডুলকর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল