TRENDING:

Salim Khan Hospitalised: অসুস্থ সেলিম খান, স্বামীকে দেখতে হাসপাতালে সলমনের মা সলমা খান

Last Updated:

মঙ্গলবার সকালে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সলমন খানের বাবা সেলিম খানকে। আইসিইউয়ে ভর্তি প্রবীণ এই চিত্রনাট্যকার। তাঁকে দেখতে হাসপাতালে আসেন তাঁর ছেলেমেয়ে-সহ বলিউডের হেভিওয়েটরা। হাসপাতালে আসেন সলমনের চর্চিত বান্ধবী ইউলিয়া ভন্তুরও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ১৭ ফেব্রুয়ারি থেকেই হাসপাতালে ভর্তি সলমন খানের বাবা বর্ষীয়ান চিত্রনাট্যকার, অভিনেতা ও প্রযোজক সেলিম খান। অসুস্থ স্বামীকে দেখতে লীলাবতী হাসপাতালে ছুটে যান সলমনের মা সুশীলা চরক ওরফে সলমা খান।
Salma Khan, Salman Khan, Salim Khan
Salma Khan, Salman Khan, Salim Khan
advertisement

advertisement

‘ডন’ ও ‘শোলে’র মতো ছবিতে কাজ করেছেন সেলিম খান। ১৯৬৪ সালে সুশীলা চরককে বিয়ে করেন সেলিম। বিয়ের পরে সুশীলার নাম বদলে হয় সলমা। তাঁদের চার সন্তান— সলমন, সোহেল, আরবাজ ও অলভিরা খান। গত বছরই নিজেদের ৬১ তম বিবাহবার্ষিকী পালন করেন সেলিম খান ও সলমা খান।

সংবাদমাধ্যমসূত্রে প্রকাশ, রবিবার সেলিম খানের চিকিৎসক ডা. জলিল পার্কার জানিয়েছেন, নতুন করে অবস্থার অবনতি হয়নি বর্ষীয়ান চিত্রনাট্যকারের। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। ভেন্টিলেশন থেকে বার করে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন চিকিৎসক আশ্বস্ত করেন, মস্তিষ্কে খুব সামান্যই রক্তক্ষরণ হয়েছে, অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি। আপাতত নতুন করে ভয়ের কিছু নেই।

advertisement

আরও পড়ুন:মাত্র ৩৭ বছরেই সব শেষ…! অকালে প্রয়াত ৭ বার ‘মিস্টার ইন্ডিয়া’ জয়ী মায়াঙ্ক, আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া

এদিকে ‘শোলে’র চিত্রনাট্যকারকে দেখতে হাসপাতাল তারকাখচিত! হাসপাতালে উপস্থিত হয়েছেন  সঞ্জয় দত্ত, শাহরুখ খান, আমির খান, মলাইকা অরোরা-সহ বলিউডের ‘হেভিওয়েট’রা। ছেলে আরহান খানকে নিয়ে হাজির ছিলেন সেলিম খানের প্রাক্তন পুত্রবধূ মলাইকা। ঠাকুরদা সেলিমের জন্য প্রার্থনা করতেও দেখা যায় আরহানকে। হাসপাতালে সর্বক্ষণ হাজির সলমন খান, আরবাজ খান, সোহেল খান, অর্পিতা খান শর্মা, আয়ুশ শর্মা-সহ খান পরিবারের সব সদস্যরা।

advertisement

আরও পড়ুন:যোগীর সঙ্গে বৈঠক, সোশ্যাল মিডিয়ায় ছবি! এবার কি রাজনীতিতে সঞ্জয় দত্ত?

সেরা ভিডিও

আরও দেখুন
২০ হাজার টাকা খরচে ২ লাখ আয়! ৪৫ দিনেই বদলে যাবে ভাগ্য, কোন চাষে মিলছে এত লাভ?
আরও দেখুন

উল্লেখ্য, গত বছর ২৪ নভেম্বর ৯০ বছর পূর্ণ করেছেন সেলিম খান। গোটা পরিবার এক হয়ে তাঁর জন্মদিন উদযাপন করেছিল। তার কয়েক মাসের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান চিত্রনাট্যকার। যদিও সলমন জানিয়েছেন, তাঁর বাবা তাঁদের তিন ভাইয়ের তুলনায় অনেক বেশি ফিট। নিজের মর্জিমতো খান, নিয়ম মানার কোনও বালাই নেই! ৯০ বছরেও সিঁড়ি ভাঙতে কষ্ট হয় না! নিত্যদিন সমুদ্রের ধারে মর্নিং ওয়াক-ও করেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salim Khan Hospitalised: অসুস্থ সেলিম খান, স্বামীকে দেখতে হাসপাতালে সলমনের মা সলমা খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল