TRENDING:

প্রেমের মাসেই গাঁটছড়া...! এবার সাদা-কালো মিষ্টি প্রি-ওয়েডিং ভিডিও দিলেন রণজয়, ভিডিও দেখলে চোখ জুড়বে

Last Updated:

ইতিমধ্যে তাঁরা আইবুড়োভাত খেয়ে ফেলেছেন তাঁরা। অভিনেতা তথাগত যুগলকে আইবুড়োভাত খাইয়েছেন। এবারের এই মিষ্টি ভিডিও মন জয় করেছে তাঁদের সকলের। সেই ভিডিওর কিছু সাদা-কালো, কিছু রঙিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রেমের মাসে বিয়ের সানাই টলিপাড়ায়। একের পর এক তারকাবিয়ের খবরে যখন মুখর ইন্ডাস্ট্রি, ঠিক তখনই সামনে এল আরও এক সুখবর। ফেব্রুয়ারি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। এবার এক মিষ্টি ভিডিও শেয়ার করলেন অভিনেতা। ক্যাপশনে লিখলেনে, গন্তব্যে পৌঁছানোর আর ১৩ দিন। ইতিমধ্যে তাঁরা আইবুড়োভাত খেয়ে ফেলেছেন তাঁরা। অভিনেতা তথাগত যুগলকে আইবুড়োভাত খাইয়েছেন। এবারের এই মিষ্টি ভিডিও মন জয় করেছে তাঁদের সকলের। সেই ভিডিওর কিছু সাদা-কালো, কিছু রঙিন।
শীতের মরশুমে প্রেমের আবহে  সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি।
শীতের মরশুমে প্রেমের আবহে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি।
advertisement

গত কয়েক মাস ধরেই এই তারকা জুটির সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ ছিল না। ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠান, বন্ধুদের জন্মদিনের পার্টি কিংবা আড্ডা—প্রায় সর্বত্রই একসঙ্গে দেখা গিয়েছে রণজয়-শ্যামৌপ্তিকে। যদিও এতদিন পর্যন্ত নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলেই ব্যাখ্যা করেছিলেন তাঁরা, তবে এবার সেই বন্ধুত্ব যে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে, তা প্রায় নিশ্চিত। সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারি, অর্থাৎ প্রেমদিবসেই চার হাত এক করতে চলেছেন এই তারকা যুগল। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। যদিও বিয়ের ভেন্যু এখনও প্রকাশ্যে আসেনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’-র শুটিং ফ্লোর থেকেই রণজয় ও শ্যামৌপ্তির ঘনিষ্ঠতা বাড়ে বলে গুঞ্জন শোনা গিয়েছিল। ধারাবাহিকে ‘অনুজ’ চরিত্রে অভিনয় করেছিলেন রণজয়, আর নাম ভূমিকায় ছিলেন শ্যামৌপ্তি। অনস্ক্রিনে তাঁদের রসায়ন দর্শকের মন জয় করেছিল, যা অফস্ক্রিনেও যে সমানভাবে জনপ্রিয়, তা সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উচ্ছ্বাসই প্রমাণ করে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রেমের মাসেই গাঁটছড়া...! এবার সাদা-কালো মিষ্টি প্রি-ওয়েডিং ভিডিও দিলেন রণজয়, ভিডিও দেখলে চোখ জুড়বে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল