TRENDING:

Riteish Deshmukh Genelia D'souza Pregnancy: তৃতীয়বার মা হচ্ছেন জেনেলিয়া? 'আরও দু'তিনটে হলে...' স্ত্রীর 'বেবি বাম্প'-এর গুঞ্জনে বিস্ফোরক রীতেশ!

Last Updated:

চারজনের পরিবারে কি আগমণ হতে চলেছে আরও এক নতুন অতিথির? জেনেলিয়ার স্ফীতোদর ঘিরে বাড়ছিল জল্পনা৷ এবার তৃতীয় সন্তানের আগমণের গুঞ্জনে প্রতিক্রিয়া জানালেন রীতেশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলিউডের মিষ্টি জুটি রীতেশ দেশমুখ ও জেনিলিয়া ডি সুজা৷ তাঁদের প্রেম, বিয়ে, সংসার সবকিছু নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের তুমুল উৎসাহ৷ দুই ছেলেকে নিয়ে দম্পতির সুখের সংসার৷ চারজনের পরিবারে কি আগমণ হতে চলেছে আরও এক নতুন অতিথির? জেনেলিয়ার স্ফীতোদর ঘিরে বাড়ছিল জল্পনা৷ এবার তৃতীয় সন্তানের আগমণের গুঞ্জনে প্রতিক্রিয়া জানালেন রীতেশ৷
advertisement

সম্প্রতি রীতেশ ও জেনেলিয়া একটি ফ্যাশন স্টোরের উদ্বোধন করতে গিয়েছিলেন৷ সেই সময়েই বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ একটি নীল রঙের সুন্দর পোশাক পরেছিলেন জেনেলিয়া৷

কিন্তু ভক্তদের নজর কেড়েছে জেনেলিয়ার উদর৷ ছবি দেখে অনেকেরই মনে হয়েছে জেনেলিয়া সন্তানসম্ভবা, এবং ছবিতে স্পষ্ট তাঁর বেবি বাম্প৷ এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতেশ-জেনেলিয়ার পরিবারে তৃতীয় সন্তানের আগমণ ঘিরে বাড়তে থাকে চর্চা৷

advertisement

আরও পড়ুন: আয়ের দিক থেকে শাহরুখের চেয়ে কোনও অংশে কম যান না গৌরী! বাদশা-পত্নীর উপার্জন জানলে চোখ কপালে উঠবে

সেরা ভিডিও

আরও দেখুন
পটাশপুরে অ্যাকশনে পুলিশ-প্রশাসন-আবগারি দফতর! নষ্ট করা হল বিঘার পর বিঘা পোস্ত জমি
আরও দেখুন

সোমবার সকালে ইনস্টাগ্রামে পরিবারে নতুন অতিথি আগমণের গুঞ্জন নিয়ে লেখেন রীতেশ৷ একটি স্ক্রীন শর্ট শেয়ার করেন অভিনেতা, যেখানে লেখা ছিল ‘‘জেনেলিয়া কি সন্তানসম্ভবা?’’ এই খবর একেবারেই ভুয়ো বলে উড়িয়ে রীতেশ লেখেন, ‘‘আরও ২-৩টি সন্তান হলেও আমার খারাপ লাগবে না, তবে দুর্ভাগ্যজনক ভাবে এই খবরটি সম্পূর্ণ ভুয়ো৷’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Riteish Deshmukh Genelia D'souza Pregnancy: তৃতীয়বার মা হচ্ছেন জেনেলিয়া? 'আরও দু'তিনটে হলে...' স্ত্রীর 'বেবি বাম্প'-এর গুঞ্জনে বিস্ফোরক রীতেশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল