TRENDING:

ঋষি কাপুরের সঙ্গে ঋদ্ধিমার মেয়ে, নাতনির জন্মদিনের ছবিতে ফের ভাইরাল দাদু

Last Updated:

কোনও ভাবেই ঋদ্ধিমা মানতেপারছেন না যে তাঁর বাবা ঋষি কাপুর আর নেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: চলচ্চিত্র জগতে দশকের পর দশক ধরে রাজত্ব করেছেন কাপুর পরিবারের অন্যতম প্রতিভাবান নায়ক তথা অভিনেতা ঋষি কাপুর ৷ প্রধানত রোমান্টিক নায়ক হিসাবেই তাঁর পরিচিতি ৷ অভিনয়ের দক্ষতা ও মিষ্টি স্বভাবের মানুষটি বাড়ির প্রত্যেকের কাছে অত্যন্ত প্রিয় যেমন ছিলেন তেমনই অগণিত ভক্তের কাছের মানুষও তিনি ৷ গত ৩০ এপ্রিল ঋষি কাপুর প্রয়াত হয়েছেন ৷ তাঁর মৃত্যুর ধাক্কা এখনও পরিবার পরিজনেরা সামলে উঠতে পারেননি ৷
advertisement

নাতনি সমারার জন্মদিনে দাদু ঋষি কাপুর ৷ ফাইল ছবি ৷

বিশেষত মেয়ে ঋদ্ধিমা কাপুর বাবার মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি ৷ বাবার সঙ্গে, বাবার স্মৃতিতে যেন ফের একবার বাঁচার রসদ যোগাড় করেই চলেছেন ৷ সম্প্রতি ঋদ্ধিমা কাপুর ঋষি কাপুরের একটি ছবি শেয়ার করেছেন ৷ ছবিতে রয়েছে ঋদ্ধিমার মেয়ের সঙ্গে দাদু ঋষি কাপুর ৷ নাতনির সমারার জন্মদিনে বেশ হাসিখুশি দেখাচ্ছে দাদু ঋষি কাপুরকে ৷ সমারার সঙ্গে ঋষি কাপুরের সামনে রয়েছে জন্মদিনের কেক ৷ প্রিয় নাতনিকে জড়িয়ে ধরে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন ঋষি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

বাবাকে হারিয়ে ফের সেই ছবি দেখে ভাবুক হয়ে পড়েছেন ঋষিকন্যা ৷ চোখ বেয়ে নেমে এসেছে অশ্রুধারা ৷ বারেবারে মনে পড়ছে বাবাকে ৷ পরিবারের প্রতিটি মানুষের মনের কাছাকাছি ছিলেন তিনি ৷ বাবার সঙ্গে বেশ কিছু পারিবারিক জমায়েতে ঋদ্ধিমাকে দেখতে পাওয়া গিয়েছে ৷ ঋষি কাপুর প্রয়াত হয়েছেন ১৪ দিন আগে ৷ তবুও যেন কোনও ভাবেই ঋদ্ধিমার মন মেনে নিতে পারছেনা, যে বাবার আর নেই ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঋষি কাপুরের সঙ্গে ঋদ্ধিমার মেয়ে, নাতনির জন্মদিনের ছবিতে ফের ভাইরাল দাদু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল