শুক্রবার বিমানবন্দরে রশ্মিকাকে নিয়ে একটিমুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। এক পাপারাজ্জি তাঁর বিয়ে প্রসঙ্গে মজা করে তাঁকে বলেন, ‘ইনভাইট পাঠাননি?’ রশ্মিকা পাল্টা জিজ্ঞেস করেন, ‘কিসের জন্য?’। রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবেরকোন্ডার বিয়ে নিয়ে গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। সম্প্রতি, একটি ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ছবিতে বিজয় ও রশ্মিকাকে সাবেকি বর-কনের বেশে দেখা যাচ্ছে। গলায় তাঁদের বিয়ের মালা। আর তাঁদের দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন মহেশবাবু ও তাঁর স্ত্রী নম্রতা শিরোডকর। জানা যাচ্ছে, এই ছবির কোনও সত্যতা ছিল না। বিজয় ও রশ্মিকা-জুটির অনুরাগীরা এআইয়ের মাধ্যমে এই ছবি তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। তবে এবার উদয়পুরের বিখ্যাত সিটি প্যালেসে তাঁদের বিয়ের প্রস্তুতি চলছে পুরোদমে।
advertisement
সূত্রের খবর, ৩ অক্টোবর বিজয় দেবরেকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা যাচ্ছে, আগামিকাল তাঁদের বিয়ে হতে চলেছে। যেহেতু পুরো অনুষ্ঠান চুপিচুপি হয়েছে, তাই এখনও বাগদানের কোনও ছবি প্রকাশ করা হয়নি। এই কারণেই ভক্তরা দুই তারকার তরফে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
বিজয় এবং রশ্মিকার ২০১৮ সালের সুপারহিট ছবি ‘গীতা গোবিন্দম’ একসঙ্গে কাজ করেন এবং পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতে কাজ করার পর দুজনের সম্পর্কের চর্চা তীব্রতর হয়েছিল।
