TRENDING:

পেশি বাড়িয়ে সিনেমার ‘সঞ্জয় দত্ত’ হচ্ছেন রণবীর কাপুর !

Last Updated:

বলিউডে এসে মোটামুটি চকোলেট হিরোর জুতোতেই পা গলিয়ে দিয়েছিলেন রণবীর কাপুর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে এসে মোটামুটি চকোলেট হিরোর জুতোতেই পা গলিয়ে দিয়েছিলেন রণবীর কাপুর ৷ তবে যত দিন যাচ্ছে, ততই নিজেকে একেবারে বদলে ফেলে অনেক বেশি এক্সপেরিমেন্ট রণবীর ৷ তাই হয়তো কখনও প্রকাশ ঝা-র ‘রাজনীতি’, তো কখনও অনুরাগ বাসু-র ‘বরফি’ ছবিতে অভিনয় করেছেন রণবীর ৷
advertisement

তবে এবার রণবীর অভিনয়ের জন্য যা করতে চলেছেন, তা দেখে হতবাক গোটা বলিউড ৷ সম্প্রতি এরকমই ভিডিও দেখে হতবাক বলিউড৷ নিউইয়র্কে সঞ্জয় দত্তের মতো পেশি তৈরি করতে ব্যস্ত রণবীর কাপুর ৷ আর সেই ছবিই পোস্ট করলেন ইনস্টাগ্রামে ৷ আপাতত, রণবীরের সেই ছবি ইন্টারনেটে ভাইরাল ৷

advertisement

অনুরাগ বসুর জগ্গা জাসুস সেভাবে সফলতা আনতে পারেনি ৷ এমনকী, একের পর ছবি ফ্লপ করেছে রণবীর কাপুরের ৷ তাই একটা বড়সড় হিটের আশায় রয়েছেন রণবীর ৷ আর সেই হিট সঞ্জয় দত্তের বায়োপিক দিতে পারে বলেই রণবীর কোনও কিছু বাদ দিচ্ছেন না, ছবির সঞ্জয় দত্ত হওয়ার জন্য ৷

রাজকুমার হিরানি-র সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জুবাবার চরিত্রে অভিনয় করতে চলেছেন রণবীর কাপুর ৷ এ খবর বলিউডে নতুন নয় ৷ এমনকী, এক পার্টিতে এই ছবি নিয়ে সঞ্জয় দত্তের সঙ্গে বচসাও হয়েছিল রণবীরের ৷ তবে নতুন খবর অনুযায়ী, ছবির সঞ্জয় দত্ত হওয়ার জন্য একেবারে সঞ্জয় দত্তের ছাঁচেই নিজেকে ফেলতে চাইছেন রণবীর ৷

advertisement

সম্প্রতি অনুরাগ বাসুকে সঙ্গে নিয়ে সঞ্জয় দত্তের বাড়িতে পৌঁছেছিলেন রণবীর কাপুর ৷ আর সেখানেই নজরে এল এক নতুন রণবীরকে ৷ সঞ্জয় দত্তের মতো আদব-কায়দায় নিজেকে অভ্যস্ত করার জন্য নিজের লুকে চেঞ্জ এনেছেন রণবীর ৷ এমনকী, হাঁটা-চলাতেও সঞ্জয় দত্তকেই নকল করছেন তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

জানা গিয়েছে, সঞ্জয় দত্তের বাড়িতে গিয়ে অনেকক্ষণ আলাপ-আলোচনাও করেছেন রণবীর ও অনুরাগ ৷ রণবীরকে নাকি ছবি নিয়ে নানা টিপসও দিয়েছেন সঞ্জুবাবা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পেশি বাড়িয়ে সিনেমার ‘সঞ্জয় দত্ত’ হচ্ছেন রণবীর কাপুর !