ধারাবাহিক, ছবির পর ওটিটি হাতেখড়ি রাজ চক্রবর্তীর। সিরিজের নাম ‘আবার প্রলয়’। ২০১৩ সালে তাঁরই তৈরি ‘প্রলয়’-এর গল্পকে এগিয়ে নিয়ে যাবে সিরিজটি। মুখ্য চরিত্রে থাকবেন শাশ্বত চট্টোপাধ্যায়। রাজ পরিচালিত ক্রাইম থ্রিলারে তাঁকে দেখা গিয়েছিল এক ডাকাবুকো পুলিশ অফিসারের চরিত্রে। নাম অনিমেষ দত্ত। সেই চরিত্রকেই এ বার ওটিটি-তে ফেরাতে চলেছেন রাজ। সিরিজের টিজার পোস্ট করে তিনি লেখেন, ‘আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে!’
advertisement
আরও পড়ুন-চিনতে পারছেন এই খুদে ‘পাইলট’-কে, ইনিই এখন বলিউডের ক্রাশ, কে বলুন তো?
আরও পড়ুন-কোমরের ঠুমকায় ঝড়, অর্জুনের জন্মদিনে ‘ছাইয়া ছাইয়া’-র তালে মধ্যরাতে উদ্দাম নাচ মালাইকার
সংক্ষিপ্ত সেই টিজারে শুধু দু’টি পা-কে এগিয়ে আসতে দেখা গিয়েছে। সেই ব্যক্তি যে অনিমেষ দত্ত থুরি শাশ্বত চট্টোপাধ্যায়, তা আর বুঝতে বাকি থাকে না।
২০১৩ সালে ‘প্রলয়’ সফল হয়েছিল বক্স অফিসে। শাশ্বত অভিনীত চরিত্রটি ছাপ ফেলেছিল দর্শক-মনে। এক দশক পরেও নেটমাধ্যমে ঘুরপাক খায় অনিমেষ দত্তের নানা কথা, তৈরি হয়েছে অসংখ্য মিমও। এ বার সেই চরিত্রকেই ফের চাক্ষুষ করার সুযোগ। প্রলয়ে অপেক্ষায় দিন গুনছে দর্শক। শাশ্বত ছাড়াও এই ছবিতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়ার মতো তাবড় তারকাদের।
