TRENDING:

Gaurav Chakraborty: ‘ও শুধু সহশিল্পী নয়........’ রাহুলকে মনে করে গৌরবের আবেগঘন বার্তা

Last Updated:

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর শোকস্তব্ধ টলিউড। ঘনিষ্ঠ বন্ধু গৌরব চক্রবর্তী আবেগঘন পোস্টে তুলে ধরলেন তাঁদের সম্পর্ক ও অজানা স্মৃতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ গত ২৯ মার্চ টলিউড ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা এখনও নাড়া দিয়ে চলেছে সকলকে। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। পরের দিন, ৩০ মার্চ, তাঁর বাড়ির সামনে ভিড় জমায় অসংখ্য অনুরাগী ও সহশিল্পীরা।
রাহুলকে মনে করে গৌরবের আবেগঘন বার্তা
রাহুলকে মনে করে গৌরবের আবেগঘন বার্তা
advertisement

সেদিন সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর পুত্র গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। রাহুলের মৃত্যুতে তাঁদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। কারণ, রাহুল তাঁদের কাছে শুধু সহশিল্পী নন, পরিবারের সদস্যের মতোই ছিলেন।

আরও পড়ুনঃ এনআরএসে বড়সড় বিপদ! CCU-র ছাদ ভেঙে পড়ে বন্ধ ১২ বেডের ইউনিট, সরানো হল রোগীদের

advertisement

রাহুলের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন গৌরব। সেখানে তিনি তুলে ধরেন রাহুলের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের নানা স্মৃতি। লেখালেখিতে তাঁকে উৎসাহ দেওয়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ানো—সবই উঠে আসে সেই লেখায়।

গৌরব জানান, রাহুল তাঁর কাছে দাদার মতো ছিলেন। শেষ মুহূর্তে রাহুল কতটা কষ্ট পেয়েছেন, সেই ভাবনাই তাঁকে কুরে কুরে খাচ্ছে। পাশাপাশি ঘটনার পিছনে থাকা ধোঁয়াশা, গাফিলতি ও অস্পষ্টতা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।তবে, এই শোকের মধ্যেই একটি অঙ্গীকারও করেছেন গৌরব। তিনি লেখেন,  ধীরকে (তাঁদের ছেলে) তাঁরা জ‍্যেঠুকে চেনাবেন। ঋদ্ধিমাকে সঙ্গে নিয়ে সেই দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

উল্লেখ্য, স্টার জলসার ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিং চলাকালীন তালসারিতে জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, দীর্ঘক্ষণ জলে থাকার ফলে শরীরে নোনা জল ও বালি প্রবেশ করে এবং ফুসফুস ফুলে যাওয়ায় তাঁর মৃত্যু হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gaurav Chakraborty: ‘ও শুধু সহশিল্পী নয়........’ রাহুলকে মনে করে গৌরবের আবেগঘন বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল