TRENDING:

ওস্তাদ গুলাম আলির গজল গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন প্রতিভা সিং বঘেল, ভিডিও ভাইরাল

Last Updated:

মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়েছে বিদ্যুতের গতিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে প্রতিভা বঘেলের সুরেলা কন্ঠে ৷ তাঁর নাম আর নতুন করে বলার কিছুই নেই ৷ তিনি এই মুহূর্তে বলিউডের অন্যমত গায়িকা ৷ মধ্যপ্রদেশের রেওয়ায় জন্ম হয়েছে প্রতিভার ৷ তবে রেওয়া থেকে মু্ম্বই এই যাত্রা খুব একটি সহজ বা মসৃণ যাত্রা ছিলনা ৷ গানের আরাধানা করে বিভিন্ন অনুষ্ঠান, সঙ্গীত বিষয়ক রিয়্যালিটি শো তিনি সবার নজর কেড়েছেন ৷
advertisement

তাঁর কন্ঠস্বর মাত করেছে ইশক, বলিউড ডায়েরিজ, শ্রোগুল, হাম্পটি শর্মা কী দুলহনিয়া, জিদ ও বাবা রামসা পীর ছবিতে তিনি গান গেয়ে বিশেষ পরিচিত হয়েছেন ৷ এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে লতা মঙ্গেশকর অলঙ্করন অ্যাওয়ার্ড ২০১৮, তিনি শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রেও জাতীয় পুরস্কার পেয়েছেন, ২০০৯ সালে সারেগামাপা-র ফাইনালিস্ট ছিলেন ৷ একই সঙ্গে সেবার শঙ্কর মহাদেবনের ঘরানাকে চ্যালেঞ্জও করেছেন তিনি ৷ ২০১৪ সালে একটি সর্বভারতীয় চ্যানেলের রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছিলেন ৷ এছাড়াও অন্য রিয়্যালিটি শোতে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

সম্প্রতি প্রতিভা সিং বঘেলের একটি গান ফেসবুকে ঝড় তুলেছে ৷ তিনি ওস্তাদ গুলাম আলি খাঁয়ের একটি গজল গেয়ে সবাইকে মুগ্ধ করেছেন ৷ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই গান ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ওস্তাদ গুলাম আলির গজল গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন প্রতিভা সিং বঘেল, ভিডিও ভাইরাল