TRENDING:

নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের

Last Updated:

নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-র জনপ্রিয়তা তুঙ্গে ঠিকই ৷ কিন্তু ক্রমশ আইনি জটিলতায় জড়াচ্ছে নেটফ্লিক্সের নয়া ওয়েব সিরিজ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-র জনপ্রিয়তা তুঙ্গে ঠিকই ৷ কিন্তু ক্রমশ আইনি জটিলতায় জড়াচ্ছে নেটফ্লিক্সের নয়া ওয়েব সিরিজ ৷ নেটফ্লিক্স নিয়ে মামলা গড়াল দিল্লি হাইকোর্ট অবধি ৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির সম্পর্কে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে ৷ এমনকী, ওয়েব সিরিজে অপমান করা হয়েছে রাজীব গান্ধিকে ৷ সেই অভিযোগ এনেই ওই সমস্ত বিতর্কিত দৃশ্য বাদ দেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে হাইকোর্টে মামলা দাখিল করা হয়েছে ৷
advertisement

‘সেক্রেড গেমস’ ৷ মাত্র ছ’দিন হয়েছে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের প্রথম ভারতীয় অরিজিন্যালস ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ ৷ নওয়াজউদ্দিন সিদ্দিকি, সইফ আলি খান, রাধিকা আপ্তে অভিনীত এই ওয়েব সিরিজটি নিয়েই বিতর্ক চরমে ৷ গতকালই রাজীব গান্ধিকে অপমান করার অভিযোগে গিরিশ পার্ক থানায় নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক কংগ্রেস নেতা ৷ শুধু নওয়াজই নয় ৷ ওয়েব সিরিজের প্রযোজক এবং পরিচালকের বিরুদ্ধেও অভিযোগ আনেন তিনি ৷

advertisement

আরও পড়ুন: রাজীব গান্ধিকে গালিগালাজ ! নওয়াজউদ্দিনের নামে গিরিশ পার্ক থানায় অভিযোগ কংগ্রেস কর্মীর

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

দিল্লি হাইকোর্টে আগামী ১২ জুলাই এই মামলার শুনানি হবে ৷ শশাঙ্ক গর্গ দিল্লি হাইকোর্টে এই মামলা দাখিল করেন ৷ তাঁর দাবি, নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজে বোফর্স মামলা, শাহ বানো মামলা, বাবরি মসজিদের মত ঐতিহাসিক ঘটনাগুলিও বিকৃত করে দেখানো হয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের