TRENDING:

Parineeti Chopra’s Shoe Closet : পরিণীতির জুতোর সম্ভার দেখে ‘ঈর্ষাকাতর’ তাঁর প্রিয় বান্ধবী সানিয়া মির্জা

Last Updated:

পরিণীতির (Parineti Chopra) সাজবাহারে বড় ভূমিকা পালন করে রকমারি ব্র্যান্ডের জুতো (Parineeti Chopra’s shoe closet)৷ দেখে মন্তব্য না করে থাকতে পারেননি সানিয়া মির্জা (Sania Mirza)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : বাহারি জুতো নিয়ে পরিণীতি চোপড়ার (Parineeti Chopra’s love for shoes) পছন্দ আকাশছোঁয়া ৷ পরিণীতির সাজবাহারে বড় ভূমিকা পালন করে রকমারি ব্র্যান্ডের জুতো (Parineeti Chopra’s shoe closet)৷ তাঁর বাড়ির ক্লোজেটে জুতোর সংগ্রহ তাক লাগিয়ে দেওয়ার মতো ৷
advertisement

তিনি (Parineeti Chopra) সম্প্রতি মুম্বইয়ে তাঁর নিজের বাড়ির ছবি পোস্ট করেছেন ৷ নেটিজেনরা তাঁর অ্যাপার্টমেন্টের সজ্জা দেখে চমৎকৃত ৷ পাশাপাশি, তাক লাগিয়ে দিয়েছে নায়িকা জুতোর সংগ্রহও ৷ তাঁর আলমারিতে বেশিরভাগই স্নিকার্স ৷ এ ছাড়াও রয়েছে আরও নামিদামী সংস্থার রকমারি জুতো ৷

পরিণীতির জুতোর সম্ভার (Parineeti Chopra’s collection of shoes) দেখে মন্তব্য না করে থাকতে পারেননি সানিয়া মির্জা (Sania Mirza) ৷ পরিণীতির প্রিয় বান্ধবী টেনিসতারকা মন্তব্যবাক্সে মজা করে লিখেছেন, তিনি জুতোর সংগ্রহ দেখে ঈর্ষাকাতর হয়ে পড়েছেন এবং তিনিও চান !

advertisement

আরও পড়ুন : ইউরোপ ও ভারতের বিভিন্ন বাজার থেকে কেনা জিনিসে সাজানো অন্দরমহল, লন্ডনে সোনমের বাড়ি ও অফিস তাক লাগিয়ে দেয়

সামাজিক মাধ্যমে পরিণীতি খুবই সক্রিয় ৷ মাঝে মাঝেই পোস্ট করেন জীবন যাপনের রঙিন মুহূর্ত ৷ নেটিজেনরা ইতিমধ্যেই জেনে গিয়েছেন তাঁর কফিবিলাস ও লংড্রাইভ-এর প্রতি প্রেম ৷

advertisement

বলিউডে পরিণীতির প্রথম ছবি ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ মুক্তি পায় ২০১১ সালে ৷ এর পর ‘ইশকজাদে’, ‘শুধ দেশি রোম্যান্স’, ‘কিল দিল’, ‘ঢিশুম’, ‘মেরি প্যায়ারি বিন্দু’, ‘নমস্তে ইংল্যান্ড’-সহ একাধিক ছবিতে দর্শকদের মনে দাগ কেটে যায় পরিণীতির অভিনয় ৷

আরও পড়ুন : নাগা চৈতন্য এবং সামান্থা আক্কিনেনির দাম্পত্য ভাঙতে চলেছে? এই ইঙ্গিতগুলি নাকি সে কথাই বলছে

advertisement

এ বছর পরিণীতির তিনটি ছবি মুক্তির পাওয়ার কথা ৷ ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’-এ তিনি অভিনয় করছেন অর্জন কপূরের বিপরীতে ৷ অন্যদিকে, ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিতে পরিণীতিই মূল নায়িকা ৷ সাইনা নেহওয়ালের বায়োপিকেও তিনিই কেন্দ্রীয় আকর্ষণ ৷ অভিনয়ের পাশাপাশি পরিণীতি নজর কেড়েছেন সমাজসেবামূলক বিভিন্ন প্রকল্পেও ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নামমাত্র পরিশ্রমে অনুর্বর মাটিতেই ফলবে সোনা! মেদিনীপুরের চাষির এক অভিনব আইডিয়া বদলে দিল রোজগারের দিশা
আরও দেখুন

মার্চ মাস থেকে দীর্ঘ কয়েক মাসের জন্য দেশের বাইরে ছিলেন পরিণীতি ৷ কিছু দিন তিনি ছিলেন লন্ডনে তাঁর তুতো দিদি প্রিয়ঙ্কা চোপড়ার জোনাসের বাড়িতেও ৷ লন্ডনেই পরিণীতি ফাইজার সংস্থার করোনা ভাইরাসের টিকা নেন ৷ তার পর তিনি ছবিও শেয়ার করেন সামাজিক মাধ্যমে ৷ একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল ক্লান্তভাবে সোফায় বসে থাকতে ৷ একটি ছবিতে পরিণীতি ধন্যবাদ জানান দিদি প্রিয়াঙ্কাকে ৷ নেটিজেনদের ধারণা, টিকা নেওয়ার পর যন্ত্রণায় কাহিল পরিণীতির শুশ্রূষা করেছেন দিদি প্রিয়াঙ্কাই ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Parineeti Chopra’s Shoe Closet : পরিণীতির জুতোর সম্ভার দেখে ‘ঈর্ষাকাতর’ তাঁর প্রিয় বান্ধবী সানিয়া মির্জা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল