TRENDING:

‘জীবন উপভোগ করছি’, ক্যানসারজয়ী অভিনেত্রী নাফিসার পোস্ট এই দুঃসময়ে আশার আলো

Last Updated:

নাফিসার সাহসকে বাহবা জানিয়ে মন্তব্য করেছেন নেটিজেনরা ৷ এই কঠিন সময়ে লড়াইয়ের সাহস যোগানোর জন্য সকলে ধন্যবাদ জানিয়েছেন ষাটোর্ধ্ব এই অভিনেত্রীকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি : নৈরাশ্যে ঢাকা সময়ে কিছুটা হলেও আশার আলো দেখালেন নাফিসা আলি ৷ ইনস্টাগ্রামে প্রবীণ অভিনেত্রী পোস্ট করলেন ক্যানসারের বিরুদ্ধে তাঁর লড়াইয়ের ছবি ৷ লিখলেন, আজ তিনি উপভোগ করছেন জীবন ৷
advertisement

দু বছর আগে দুরারোগ্য লিউকোডার্মায় আক্রান্ত হন তিনি ৷ যুদ্ধ করেছিলেন সর্বশক্তি দিয়ে ৷ সাম্প্রতিক পোস্টে তিনি মনে করেছেন দুঃসহ সেই দিনগুলির কথা ৷ নতুন জীবন পাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার-সহ সকল চিকিৎসাকর্মীকে৷

ইনস্টাগ্রামে তিনি শেয়ার করেছেন পুরনো একটি ভিডিয়ো ৷ সেখানে দেখা যাচ্ছে তিন জন নার্সের হাত ধরে হাঁটছেন নাফিসা ৷ তাঁকে সাহস যোগানোর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন পুরো মেডিক্যাল টিমকে ৷

advertisement

ছবি-ইনস্টাগ্রাম

নাফিসার সাহসকে বাহবা জানিয়ে মন্তব্য করেছেন নেটিজেনরা ৷ এই কঠিন সময়ে লড়াইয়ের সাহস যোগানোর জন্য সকলে ধন্যবাদ জানিয়েছেন ষাটোর্ধ্ব এই অভিনেত্রীকে৷ তবে প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এস ওয়াজিদ আলির নাতনি নাফিসা শুধুই অভিনেত্রী নন ৷ তিনি একজন সমাজকর্মীও৷ বর্তমানে এই ক্যানসারজয়ীর বেশিরভাগ সময় কাটে তাঁর নাতি আয়ানের সঙ্গে ৷ নাতির সঙ্গে বিভিন্ন মুহূর্ত পোস্টও করেন নাফিসা ৷

advertisement

পোলো খেলোয়াড় কর্নেল আর এস সোধিকে বিয়ের পর অভিনয় থেকে কার্যত সরেই গিয়েছিলেন নাফিসা ৷ ক্যামেরার সামনে তিনি ফিরে আসেন ১৮ বছর পর ৷ বেছে বেছে অভিনয় করায় তাঁর ছবির সংখ্যা খুব বেশি নয়৷ নাফিসা অভিনীত উল্লেখযোগ্য ছবি হল ‘জুনুন’, ‘মেজর সাব’, ‘বেওয়াফা’, ‘গুজারিশ’ এবং ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নাফিসা খণ্ডন করেন লাকি আলির মৃত্যুর গুজব ৷ জানান, নিজের পরিবারের সঙ্গে লাকি ভাল আছেন৷ তিনি কোভিড আক্রান্ত নন ৷ গায়কের সঙ্গে তাঁর কথাও হয়েছে বলে নেটিজেনদের সব সংশয় দূর করেন তিনি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘জীবন উপভোগ করছি’, ক্যানসারজয়ী অভিনেত্রী নাফিসার পোস্ট এই দুঃসময়ে আশার আলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল