TRENDING:

উনিশ শতকে নিম্নবর্ণের মহিলাদের স্তন ঢাকতে দিতে হত ‘স্তন কর’, ঘৃণ্য প্রথা তুলে ধরল শর্টফিল্ম ‘মুলাকরম’

Last Updated:

সমাজের জঘন্য, কালো দিক আর সেই প্রেক্ষাপটে এক সাহসী মেয়ের লড়াইয়ের গল্প বলল শর্টফিল্ম ‘মুলাকরম- দ্য ব্রেস্ট ট্যাক্স’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ভারতে এমনই ঘৃণ্য প্রথা ছিল ঊনিশ শতকে ৷ যেখানে নিম্নবর্ণের হিন্দু মহিলাদের অধিকার ছিল না বক্ষ আবরণী ব্যবহার করার ৷ মহিলাদের স্তন ঢেকে রাখতে গেলে স্তনের ওজন ও আকার অনুযায়ী দিতে হত ‘স্তন কর’ বা ‘ব্রেস্ট ট্যাক্স’ ৷ স্তানীয় ভাষায় ‘মুলাকরম’ ৷ সমাজের জঘন্য, কালো দিক আর সেই প্রেক্ষাপটে এক সাহসী মেয়ের লড়াইয়ের গল্প বলল শর্টফিল্ম ‘মুলাকরম- দ্য ব্রেস্ট ট্যাক্স’ ৷ মালায়লম ছবিটি পরিচালনা করেছেন যোগেশ পাগাড়ে ৷
advertisement

সে সময় হিন্দু ব্রাহ্ণণ সমাজ নিয়ম করেছিল, নিম্নবর্ণের মহিলারা বুকের উপর কোনও কাপড় পরিধান করতে পারবেন না ৷ এটা তাঁদের ধর্ম বিরুদ্ধ ৷ যদি কেউ স্তন ঢাকার চেষ্টা করেন তাঁকে ‘স্তন কর’ দিতে হবে ৷ ঊনিশ শতকের প্রথমার্ধে এই নিয়ম দক্ষিণ ভারতের একটি অঞ্চলে চালু ছিল ৷ সেই কর আদায় হত মহিলাদের স্তনের আকার ও ওজনের উপর ভিত্তি করে ৷ করের টাকা স্থানীয় উচ্চবর্ণের ব্রাহ্মণরা ভোগ করতেন ৷ তবে সিংহভাগ টাকাই যেন পদ্মনাভ মন্দিরের প্রধান পুরোহিতের কাছে ৷

advertisement

দেখুন সেই শর্ট ফিল্ম-

‘মুলাকরম’ ছবিতে সেই মেয়ের কথা বলা হয়েছে, যাঁর বলিদানে পিছু হঠতে বাধ্য হয়েছিল উচ্চবর্ণের জুলুম ৷ তাঁর নাম ‘নাঙ্গেলি’ ৷ সামাজিক এই কুপ্রথার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি ৷ কেটে ফেলেছিলেন নিজের স্তন দু’টি ৷ উনিশ শতকের প্রথম দিকে ভারতের ট্রাভানকোর রাজ্যের চেরথালায় বাস করতেন নাঙ্গেলি ৷ নিম্ন-হিন্দু বর্ণের এজহাভা গোত্রের ছিলেন তিনি। তাঁর স্বামীর নাম ছিল চিরুকান্দান। চাষাবাদ করে আর গৃহস্থলীর কাজ করে জীবন নির্বাহ করতেন তাঁরা।

advertisement

কিন্তু সমাজের এই প্রথা মানতে রাজি হননি নাঙ্গেলি ৷ কাপড়ে স্তন ঢেকে উচ্চবর্ণের রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে ৷ তবে নাঙ্গোলির এই লড়াইয়ে সবসময় তাঁর পাশে ছিলেন তাঁর স্বামী চিরুকান্দান ৷ তবে নাঙ্গেলি আর চিরুকান্দান ‘স্তন কর’ দিতে পারেননি ৷ তার পরিবর্তে নিজের বক্ষযুগলই কেটে ফেলেছিলেন তেজস্বী ওই মেয়ে ৷ স্ত্রীর বিরহ সহ্য করতে না পেরে জ্বলন্ত চিতায় নিজেকে সঁপে দিয়েছিলেন চিরুকান্দানও ৷ সম্ভবত সেটাই ভারতের প্রথম পুরুষের ‘সতীদাহ’ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

তবে কালের অতলে হারিয়ে গিয়েছে নাঙ্গোলি আর চিরুদান্দানের নাম ৷ ‘মুলাকরম’ সেই লড়াইয়ে কথাই ফের সামনে নিয়ে এল ৷ সম্প্রতি ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে অএই ছবিটি ৷ এখনও পর্যন্ত ২৬ লাখ ২২ হাজারেরও বেশি মানুষ দেখেছেন ছবিটি ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
উনিশ শতকে নিম্নবর্ণের মহিলাদের স্তন ঢাকতে দিতে হত ‘স্তন কর’, ঘৃণ্য প্রথা তুলে ধরল শর্টফিল্ম ‘মুলাকরম’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল