TRENDING:

Sunidhi Chauhan Concert in Kolkata: কলকাতায় কনসার্টের আগেই বড় ঘোষণা সুনিধি চৌহানের, ডাক্তারের পরামর্শেই নিলেন এমন সিদ্ধান্ত! অনুরাগীরা জানুন

Last Updated:
Sunidhi Chauhan Concert in Kolkata: দিনকয়েক আগেই মঞ্চে গান গাইতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন সুনিধি। গলা ধরে আসে... শনিবার কলকাতা কনসার্টের আগে বড় ঘোষণা গায়িকার।
advertisement
1/10
কলকাতায় কনসার্টের আগেই বড় ঘোষণা সুনিধি চৌহানের, ডাক্তারের পরামর্শেই নিলেন এমন সিদ্ধান্ত! অনুরাগীরা জানুন
গত বছর ২৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় নিজের 'আই অ্যাম হোম' সঙ্গীতসফর শুরু করেছেন সুনিধি চৌহান। পর পর অনুষ্ঠানের মাঝেই গলায় সমস্যা শুরু হয় তাঁর।
advertisement
2/10
দিনকয়েক আগেই মঞ্চে গান গাইতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন সুনিধি। শেষ অনুষ্ঠানে গান গাইতে গিয়ে গলা ধরে আসে। কেঁদে ফেলেন তিনি।
advertisement
3/10
এবার তাই কলকাতায় অনুষ্ঠানের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিলেন সুনিধি। সোশ্যাল মিডিয়ায় তা জানিয়ে বড় করে কারণ পোস্ট করলেন গায়িকা। আগামী ১৪ মার্চ কলকাতায় এই শো-টি হওয়ার কথা থাকলেও গায়িকার অসুস্থতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।
advertisement
4/10
বৃহস্পতিবার, ১২ মার্চ সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতির মাধ্যমে সুনিধি জানান যে, তিনি বর্তমানে মারাত্মক গলার সংক্রমণে ভুগছেন এবং চিকিৎসকরা তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
advertisement
5/10
তাই অনুরাগীদের কথা মাথায় রেখে আগামী ১৪ মার্চের অনুষ্ঠানটি পিছিয়ে এখন ২৫ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে, যাতে সুস্থ হয়ে তিনি পারফর্ম করতে পারেন।
advertisement
6/10
হ্য়াঁ, ১৪ মার্চের বদলে দু-সপ্তাহ পিছিয়ে যাচ্ছে সুনিধির কলকাতা কনসার্টের তারিখ। আগামী ২৫ মার্চ তিলোত্তমায় পারফর্ম করবেন গায়িকা। ১৪ মার্চের অনুষ্ঠানের টিকিটেই ওইদিনের অনুষ্ঠান দেখা যাবে, ভেনুও একই থাকছে।
advertisement
7/10
আর যদি কেউ ওই তারিখে উপস্থিত থাকতে না পারেন, তবে রিফান্ড বা টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।
advertisement
8/10
শেষবার লখনউতে মঞ্চে উঠে কেঁদে ফেলেন শিল্পী। তিনি বলেন, ‘আমার গলার অবস্থা সাংঘাতিক খারাপ। কিন্তু আমি জানি, আপনারা আমার সঙ্গে রয়েছেন। আমিও গান গেয়ে যেতে চাই।’ কাঁদতে কাঁদতে যোগ করেন, 'হে ঈশ্বর, আগে আমার সঙ্গে এমন কখনও হয়নি। খুব অস্বস্তিকর। আমি দুঃখিত।’
advertisement
9/10
কলকাতায় সুনিধির জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁর 'বিড়ি জলাইলে' থেকে শুরু করে 'শিলা কি জওয়ানি'-- লাইভ পারফরম্যান্সে স্টেজে আগুন ধরানোর অপেক্ষায় ছিল তিলোত্তমা।
advertisement
10/10
কিন্তু আপাতত সেই প্রতীক্ষা আরও কয়েক দিনের জন্য বেড়ে গেল। তবে সুনিধি কথা দিয়েছেন, যখনই তিনি স্টেজে উঠবেন, কলকাতার জন্য এক স্মরণীয় সন্ধ্যা উপহার দেবেন স্টেজে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sunidhi Chauhan Concert in Kolkata: কলকাতায় কনসার্টের আগেই বড় ঘোষণা সুনিধি চৌহানের, ডাক্তারের পরামর্শেই নিলেন এমন সিদ্ধান্ত! অনুরাগীরা জানুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল