TRENDING:

শাহিদ কাপুরের সিনেমার শ্যুটিংয়ে দুর্ঘটনা, মৃত্যু যুবকের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেরাদুন: শাহিদ কাপুরের নতুন ছবি ‘কবীর সিং’-এর শ্যুটিংয়ে বড়সড় দুর্ঘটনা ৷ এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এক যুবকের ৷
advertisement

খবর অনুযায়ী, মুসৌরির এক পাঁচতারা হোটেলে বৃহস্পতিবার শ্যুটিং চলছিল শাহিদ কাপুরের নতুন ছবি ‘কবীর সিং’-এর ৷ সেখানেই জেনারেটরের দেখাভালের কাজে নিযুক্ত ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা রামু ৷ তবে কর্মসূত্রে তিনি থাকতেন দেরাদুনের প্রেমনগরে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

জানা গিয়েছে, জেনারেটরে তেল রয়েছে কিনা তা দেখতে গিয়েই বিপত্তি ঘটে ৷ চলন্ত জেনারেটরে গলার মাফলার আটকে যায় রামুর ৷ সেখানেই গলায় ফাঁস লেগে মৃত্যু হয় তাঁর ৷ আঘাত লাগে মাথাতেও ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, প্রাণ রক্ষা করা যায়নি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহিদ কাপুরের সিনেমার শ্যুটিংয়ে দুর্ঘটনা, মৃত্যু যুবকের