এই ভয়ঙ্কর সময়ে সবথেকে বড় প্রয়োজন বোধহয় একে অপরের পাশে থাকা, বন্ধুত্ব- স্নেহ- ভালবাসার আগলে আশপাশের মানুষকে বেঁধে রাখা! সেই অনুভূতিতেই খানিকটা অনুঘটকের কাজ করল লোপামুদ্রা মিত্রর সদ্য প্রকাশিত সোলো 'সুর'! জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আত্মশুদ্ধির গান গেয়েছেন লোপামুদ্রা। সঙ্গীতায়োজন জয় সরকারের, কথা ও সুর শঙ্খমালা রায়ের।
এর আগে নিজের জন্য গান লিখেছেন, এই প্রথম অন্য কোনও শিল্পীর জন্য কলম ধরলেন পেশায় প্রফেসর শঙ্খমালা। তাঁর ভাষায়, '' এই গান যেন মন্ত্র, প্রার্থনাসঙ্গীত'! একই মত লোপামুদ্রারও, '' এই অস্থির সময়ে 'সুর' আমার কাছে প্রার্থনাসঙ্গীতের মতো। পৃথিবীকে, আত্মাকে, মনকে শুদ্ধ করার গান!''
advertisement
শুনে নিন 'সুর'
গানটির ডিজিটাল লঞ্চের মুহূর্তটিও ছিল নজরকাড়া! 'সুর'-এর সঙ্গে জড়িত প্রতিটি মানুষ 'ভার্চুয়াল'-ই হাজির তো ছিলেনই, পাশাপাশি ছিলেন লোপামুদ্রা ও জয়ের সমস্ত কাছের মানুষ, যাঁরা এতদিন কোনও না কোনওভাবে সঙ্গে থেকেছেন, পাশে দাঁড়িয়েছেন!
