TRENDING:

Lata Mangeshkar health update : লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি! ফের ভেন্টিলেশনে সুরসম্রাজ্ঞী

Last Updated:

Lata Mangeshkar health update : ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে কিংবদন্তি গায়িকার। আবার লতা মঙ্গেশকরকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা ফের সঙ্কটজনক (Lata Mangeshkar health update)। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে কিংবদন্তি গায়িকার। আবার লতা মঙ্গেশকরকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে এবং তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
লতা মঙ্গেশকরের গানের ৭৬০০ গ্রামোফোন রেকর্ড নিয়ে বিরাট কাজ ইন্দোরের ব্যক্তির
লতা মঙ্গেশকরের গানের ৭৬০০ গ্রামোফোন রেকর্ড নিয়ে বিরাট কাজ ইন্দোরের ব্যক্তির
advertisement

গত ৮ জানুয়ারি ৯২ বছর বয়সি বর্ষীয়ান গায়িকা (Lata Mangeshkar health update) করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে আইসিইউ-তে রাখা হয়। তাঁর চিকিৎসা করছেন চিকিৎসক প্রতীত সামদানি ও তাঁর দল। কিছুদিন আগে লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের আপডেট দিতে গিয়ে চিকিৎসক বলেছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন গায়িকা। ভেন্টিলেটর সাপোর্ট সরিয়ে দেওয়া হয়েছে। শুধু অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। কিন্তু আজ আবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন- সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত! স্থিতিশীল হলেও সঙ্কটমুক্ত নন

প্রসঙ্গত, কিছুদিন আগেই করোনামুক্ত হয়েছেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar health update)। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছিলেন, "আমার প্রতীত সমধানীর সঙ্গে কথা হয়েছে। উনি সুস্থ হচ্ছেন। ভেন্টিলেটরের সহায়তাও প্রয়োজন হচ্ছে না আর। শুধুমাত্র অক্সিজেন দেওয়া হচ্ছে থাকে। রয়েছেন সজ্ঞানে। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। যদিও দুর্বলতা রয়েছে তাঁর।" তবে করোনামুক্ত হলেও আজ তাঁর ফের শারীরিক অবনতি হয়েছে। করোনার পাশাপাশি নিউমোনিয়াও ছিল গায়িকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চুরি করে পালাতে গিয়ে গাছে চড়ল যুবক, দমকল ডেকে নামাল পুলিশ
আরও দেখুন

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি আচমকাই লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে। শোনা যায় তিনি কোভিডে আক্রান্ত। রয়েছে নিউমোনিয়াও। হাসপাতাল সূত্রে জানা যায়, ১১ তারিখ নয় তিনি ভর্তি হয়েছেন তারও দিন কয়েক আগে। চিন্তায় পড়ে যান ভক্তমহল। এরইমধ্যে লতা মঙ্গেশকরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে রটে নানা ভুয়ো খবরও। কিন্তু তাঁর মুখপাত্র জানান, গায়িকা সুস্থ হচ্ছেন। তবে আজ আবার তাঁর শারীরিক অবনতি হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lata Mangeshkar health update : লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি! ফের ভেন্টিলেশনে সুরসম্রাজ্ঞী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল