TRENDING:

Kishore Kumar Birth Anniversary : প্রথম দাম্পত্যে অকালবৈধব্য, লীনার অন্ধকার জীবনে আলোর ঠিকানা ছিলেন বয়সে ২১ বছরের বড় কিশোরকুমার

Last Updated:

Kishore Kumar Birth Anniversary : তাঁর প্রথম স্বামী ছিলেন গোয়ার রাজনৈতিক পরিবারের সন্তান সিদ্ধার্থ বান্ডোডকর ৷ বিয়ের পর ছন্দোপতন মধুচন্দ্রিমার দিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেনা পরিবারের মেয়ে৷ কিন্তু কোঙ্কনি সুন্দরী লীনা এলেন অভিনয়ের জগতে৷ খুব অল্প বয়স থেকেই মডেলিংয়ের দুনিয়ায় একটু একটু করে পরিচিতি তৈরি করেন (Kishore Kumar Birth Anniversary) ৷ এক বিউটি কনটেস্টের মূল পর্বে পৌঁছন যখন, তখন তিনি সবে পঞ্চদশী৷ এর পর কিশোরীর সামনে ছবিতে অভিনয়ের সুযোগ আসতে দেরি হয়নি ৷ কর্নাটকে জন্মগ্রহণ করা কোঙ্কনি পরিবারের মেয়ে লীনা চন্দাবরকর নায়িকা হিসেবে পরিচিত হলেন বলিউডে৷  (Leena Chandavarkar)
Kishore Kumar Birth Anniversary: কাজের সূত্রেই পরিচয় কিংবদন্তিসম গায়কের সঙ্গে
Kishore Kumar Birth Anniversary: কাজের সূত্রেই পরিচয় কিংবদন্তিসম গায়কের সঙ্গে
advertisement

আরবসাগরের তীরে টিনসেল টাউনে পায়ের নীচে জমি খুঁজে পেতে লীনাকে সাহায্য করেছিলেন সুনীল দত্ত এবং নার্গিস৷ সুনীল দত্তের মাধ্যমেই প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ ৷ ১৯৬৮ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘মন কা মিত’৷ ছয়ের দশকের শেষ থেকে শুরু করে প্রায় এক দশক পর্যন্ত লীনা দাপটের সঙ্গে অভিনয় করেছেন হিন্দি ছবিতে৷ প্রথম সারির প্রায় সব নায়কের সঙ্গে তাঁর জুটি দর্শকমনে দাগ কেটে গিয়েছিল৷ ‘মেহবুব কি মেহন্দি’, ‘বৈরাগ’, ‘চোর চোর’, ‘সাস ভি কভি বহু থি’, ‘দিল কা রাজা’, ‘প্রীতম’, ‘আনহোনি’-র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল৷

advertisement

নিষ্পাপ মুখের সুন্দরী লীনার ব্যক্তিগত জীবন ছিল শোকে ক্ষতবিক্ষত ৷ তাঁর প্রথম স্বামী ছিলেন গোয়ার রাজনৈতিক পরিবারের সন্তান সিদ্ধার্থ বান্ডোডকর ৷ বিয়ের পর ছন্দোপতন মধুচন্দ্রিমার দিন৷ সেদিন বন্দুক পরিষ্কার করছিলেন সিদ্ধার্থ৷ সে সময় দুর্ঘটনাবশত আচমকা তাঁর পেটে নিজের বন্দুক থেকেই গুলি লেগে যায়৷ দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার পর মৃত্যু হয় তাঁর৷ বিয়ের এক বছরেরও কম সময়ের মধ্যে প্রথম স্বামীকে হারান লীনা৷

advertisement

আরও পড়ুন :  গায়ক-অভিনেতা-সঙ্গীত পরিচালক-লেখক কিশোর কুমারের স্টেজের ভয় কাটিয়েছিলেন আর ডি বর্মণ, সে এক অদ্ভুত গল্প!

এই দুর্ঘটনার পর তাঁর জীবন প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল৷ স্থবির জীবনে নতুন আলোর ঠিকানা হয়ে আসেন কিশোর কুমার৷ মানসিক আঘাত ভুলতে লীনা আবার কাজ শুরু করেছিলেন ৷ কাজের সূত্রেই পরিচয় কিংবদন্তিসম গায়কের সঙ্গে ৷ কিশোরের সহজাত ও অনায়াস সুরসিক মেজাজের মধ্যে ভাললাগা খুঁজে পেতেন লীনা৷ তাঁর সঙ্গে গল্প করতে করতে ভুলে থাকতেন নিজের শোক৷

advertisement

বন্ধুত্বের মধ্যেই একদিন কিশোরের কাছ থেকে এল বিয়ের প্রস্তাব৷ কিন্তু শুনেই তীব্র আপত্তি জানালেন লীনার বাবা মা৷ মেয়ের থেকে ২১ বছরের বড়, আগে তিন বার বিবাহিত পাত্রের সঙ্গে কিছুতেই মেয়ের বিয়ে দেবেন না তাঁরা ৷ কিন্তু পরে তাঁরা মত বদলাতে বাধ্য হন ৷

আরও পড়ুন :  ৫৭ বছরের ছেলের মায়ের বয়স ৪০! কী বললেন আমির খান, জানুন

তৃতীয় স্ত্রী যোগিতা বালির সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর ১৯৮০ সালে লীনাকে বিয়ে করেন কিশোরকুমার৷ লীনা ভেবেছিলেন আবার তাঁর জীবন ছন্দোবদ্ধ হল ৷ কিন্তু জীবনের চিত্রনাট্যে অন্য কিছু লেখা হয়ে গিয়েছিল ৷ সেই চিত্রনাট্যে লীনা বার বার দেখেছেন দীপাবলি তাঁর কাছ থেকে প্রিয়জনদের কেড়ে নিয়েছে৷ দীপাবলিতে হারিয়েছিলেন মা ও ভাইকে৷ স্বামী কিশোরকুমারও চলে গেলেন আলোর উৎসবের কাছাকাছি এক দিনে, লীনা ও তাঁদের শিশুপুত্র সুমিতের জীবনকে অন্ধকার করে দিয়ে৷

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

মাত্র পাঁচ বছর বয়সে পিতৃহীন হন কিশোর ও লীনার পুত্র সুমিতকুমার৷ সে সময় তাঁদের ভরসার স্তম্ভ ছিলেন কিশোরকুমার ও রুমা গুহঠাকুরতার সন্তান অমিতকুমার৷ আজও প্রবীণা লীনা অমিতকুমারের সংসারের অন্যতম অঙ্গ৷ কিশোরকুমরারে গানের মতোই তাঁদের যাপন প্রাণবন্ত ও প্রাঞ্জল৷ অনেকেই জানেন না, অগাস্ট কিশোর কুমারের মতো লীনারও জন্মমাস৷ কিশোরকুমারের জন্মদিন ৪ অগাস্ট৷ লীনার ২৯ অগাস্ট৷ তাঁদের দাম্পত্য মাত্র ৭ বছরের হতে পারে হয়তো ৷ কিন্তু গানের সাম্পানে পথ চলা আজীবন৷ সেখানে কোনও বিচ্ছেদ নেই৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kishore Kumar Birth Anniversary : প্রথম দাম্পত্যে অকালবৈধব্য, লীনার অন্ধকার জীবনে আলোর ঠিকানা ছিলেন বয়সে ২১ বছরের বড় কিশোরকুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল