TRENDING:

সাদা শাড়িতে যৌবনে ভরপুর 'কসৌটি জিন্দেগি কে'র প্রেরণা ! ইনস্টাগ্রামে উঠল ঝড়

Last Updated:

একতা কাপুরকে যেমন ধারাবাহিকপ্রেমীরা সবাই এক ডাকে চেনেন, তেমনই তাঁর প্রযোজিত 'কসৌটি জিন্দগি কে ২'-এর প্রেরণা আর অনুরাগ জুটির কথা কে না জানে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একতা কাপুরকে যেমন ধারাবাহিকপ্রেমীরা সবাই এক ডাকে চেনেন, তেমনই তাঁর প্রযোজিত 'কসৌটি জিন্দেগি কে ২'-এর  প্রেরণা আর অনুরাগ জুটির কথা কে না জানে? তবে শুধু ওই ছোটপর্দাতেই নয়, বাস্তব জীবনের প্রেরণাও কিন্তু খুব জনপ্রিয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। মাঝে মাঝেই নিজের নানা লুক ভক্তদের সঙ্গে ভাগ করে নেন প্রেরণা থুড়ি এরিকা। এরিকা ফার্নান্ডেজ। সম্প্রতি আবার নিজের ছবি ইন্সটাগ্রামে আপলোড করতেই তাই প্রশংসায় ছেয়ে গিয়েছে কমেন্ট সেকশন। এ বার তাঁর পছন্দ সাদা শাড়িতে নিজেকে নিখুঁত ভাবে সাজিয়েছেন এরিকা।
advertisement

ফ্যাশনের শেষ কথা যে শাড়ি, সে কথা এক বাক্যে স্বীকার করে নেন বলিউড ডিভারাও। করিনা কাপুর খান থেকে করিশ্মা কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট, সবাই বিশেষ বিশেষ অনুষ্ঠানে শাড়ি পরতেই পছন্দ করেন। টেলি-তারকা এরিকাও এ ব্যাপারে একমত। না-ই বা হলেন ছায়াছবির নায়িকা, কিন্তু তাঁর স্টাইল স্টেটমেন্টও বলিউডের যে কোনও নায়িকাকে টেক্কা দিতে পারে, তা রীতিমতো হিংসে করার মতো অনেক সফল নায়িকার কাছেই।

advertisement

সাদা শাড়িতে এ বার একেবারে মোহময়ী লাগছে এরিকাকে। বরাবরই ছিমছাম সাজ আর পোশাক বেশি পছন্দ করেন 'কসৌটি জিন্দগি কে ২'-এর প্রেরণা। এ বারেও তার অন্যথা হয়নি। সাদা শাড়িতে রূপ যেন চলকে পড়ছে অভিনেত্রীর। সঙ্গে ঝোলা দুল, হাতে এক গাছা চুড়ি। মুখে মেক-আপ প্রায় নেই বললেই চলে। একই সাজের বেশ কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অভিনেত্রী।

advertisement

https://www.instagram.com/p/CFbc6KZnboM/?utm_source=ig_web_copy_link

অন্য একটি ছবিতে আবার শুধু চোখদুটোই দেখিয়েছেন এরিকা। ক্যাপশনও দিয়েছেন জুতসই - 'আঁখো কি গুস্তাখিয়া'। ছবি আপলোড করতে না করতেই এরিকার অনুরাগীরা এসে ভিড় করেছেন কমেন্ট সেকশনে। কেউ লিখছেন , 'বিউটি', কেউ আবার বলছেন 'সাদায় তোমায় দারুণ মানিয়েছে'। "তোমায় রানির মতো চোখ ঝলসানো লাগছে', এমন প্রশংসাও পেয়েছেন এরিকা।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

তবে এরিকার জনপ্রিয়তা থাকলেও টিআরপি-র নিরিখে একেবারে মুখ থুবড়ে পড়েছে  'কসৌটি জিন্দগি কে ২'। তাই খুব শিগগির শেষ হয়ে যাবে এই শো। সিরিয়ালের শেষ পর্বটি দেখা যাবে আগামী ৩ অক্টোবর। শেষ পর্বের জন্য এ মাসের ১৭ তারিখ শ্যুটিং সেরেছেন এরিকা। শোনা যাচ্ছে, শেষ পর্বে প্রেরণা আর অনুরাগের মিলন হয়ে যাবে দর্শকের চাহিদা মতো।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সাদা শাড়িতে যৌবনে ভরপুর 'কসৌটি জিন্দেগি কে'র প্রেরণা ! ইনস্টাগ্রামে উঠল ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল