TRENDING:

কান-এর রেড কার্পেটে হাঁটতে চলেছেন কঙ্গনা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই : তাঁর ঝুলিতে তিন-তিনটি জাতীয় পুরস্কার ৷ এই সুন্দরীর অভিনয়ে মুগ্ধ গোটা দেশ ৷ তবে এখনও পর্যন্ত কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে দেখা যায়নি বলি-কুইন কঙ্গনা রানাওয়াতকে ৷ এ বার সেই খরা কাটিয়ে কানের লাল গালিচায় হাঁটতে চলেছেন এই অভিনেত্রী ৷
advertisement

২০০৩ থেকে কানের ফিল্মি সমারোহে হাজির থেকেছেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ এরপর সোনম কাপুর, দীপিকা পাডুকোন, মল্লিকা শেরাওয়াত থেকে বিদ্যা বালন, নন্দিতা দাস, বিপাশা বসুরাও উপস্থিত থেকেছেন ৷ তবে দেখা যায়নি কঙ্গনাকে ৷ শোনা যাচ্ছে, একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে হাঁটতে চলেছেন এই অভিনেত্রী ৷ পাশাপাশি ভারতীয় চলচ্চিত্রের হয়েও প্রতিনিধিত্ব করবেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার
আরও দেখুন

তবে এখন ‘মণিকর্ণিকা’ ছবির শুটিংয়ে ব্যস্ত কঙ্গনা । তার ফাঁকেই কানে পাড়ি দেবেন তিনি । আগামী ৮ মে থেকে কান চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে। চলবে ১৯ মে পর্যন্ত। দেশ-বিদেশের বাছাই করা একাধিক সিনেমা দেখানো হবে এবারের ৭১তম কান চলচ্চিত্র উৎসবে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কান-এর রেড কার্পেটে হাঁটতে চলেছেন কঙ্গনা