TRENDING:

সহ-অভিনেত্রীর সঙ্গে 'বিবাহ-বহির্ভূত সম্পর্ক'-এর গুঞ্জন, রাগে নিজেকে শেষ করে দিলেন জনপ্রিয় অভিনেতার স্ত্রী

Last Updated:

এই মুহূর্তে জাহির আলভির স্ত্রী আফরা ইভানা খান ইকরার ‘আত্মহত্যা’ ও দাম্পত্য টানাপড়েন ঘিরে উত্তাল সমাজমাধ্যম। কেন ঘটল এই ঘটনা? উঠছে প্রশ্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বাংলাদেশি অভিনেতা জাহির আলভির স্ত্রী আফরা ইভানা খান ইকরার ‘আত্মহত্যা’র ঘটনায় এই মুহূর্তে সমাজমাধ্যম উত্তাল। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁদের ৪ বছরের এক পুত্র সন্তানও রয়েছে। ঘটনার সময় অভিনেতা আলভি দেশে ছিলেন না। সূত্রের খবর তিনি শুটিং করতে নেপালে গিয়েছেন। বিমানের টিকিট না পাওয়ায় সেখানেই রয়েছেন।
বাংলাদেশি অভিনেতার স্ত্রীর মৃত্যু
বাংলাদেশি অভিনেতার স্ত্রীর মৃত্যু
advertisement

এই ঘটনায় পুলিশে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে গুঞ্জন একাধিক। শোনা যাচ্ছে, বেশ কিছু দিন ধরেই তাঁদের দাম্পত্য সম্পর্ক টানাপড়েন চলছিল। গুঞ্জন শোনা যাচ্ছিল, আলভি তাঁর সহ-অভিনেত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেটা জানাজানির পরেই তাঁদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। বিবাহবহির্ভূত এই সম্পর্কের জেরে ইকরা ‘আত্মহত্যা’র পথ বেছে নিয়েছেন, অভিযোগ ইকরার মা ও পরিবারের অন্য সদস্যদের৷ এমনকি তাঁর বন্ধু-বান্ধবরাও এমন দাবি করেছেন। অভিনেতার স্ত্রীর সঙ্গে তাঁদের কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়। সেই কথোপকথনে অভিনেতার স্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁর স্বামী সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তবে তিনি যে এমন চরম সিদ্ধান্ত নেবেন, সেটা কেউ ভাবেনি।

advertisement

আরও পড়ুন : হাওড়া, শিয়ালদহ সহ একাধিক স্টেশনে কড়া নিরাপত্তা! মরসুমি ভিড়কে মাথায় রেখে পূর্ব রেলের বড় প্রস্তুতি

সেরা ভিডিও

আরও দেখুন
ডেলিভারি বয় থেকে ‘বাবু রাও’, সফল ইউটিউবার হয়ে পুরুলিয়ার গর্ব আদিত্য রজক
আরও দেখুন

এদিকে তামিল সিনেমার সুপারস্টার বিজয়ের স্ত্রী সঙ্গীতা চেঙ্গালপাত্তু আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। সঙ্গীতাকে বেশ কিছুদিন ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না, যার ফলে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ছড়িয়ে পড়েছে। তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে তিনি তাঁর সন্তানদের পড়াশোনা এবং বিদেশে কাজের জন্য সেখানেই গেছেন। এই পরিস্থিতিতেই তিনি বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সহ-অভিনেত্রীর সঙ্গে 'বিবাহ-বহির্ভূত সম্পর্ক'-এর গুঞ্জন, রাগে নিজেকে শেষ করে দিলেন জনপ্রিয় অভিনেতার স্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল