TRENDING:

‘সত্যিই ভালবাসি আমি’, কাকে ভালবাসেন ‘ফিদা’-র নায়িকা সঞ্জনা ?

Last Updated:

তিনি এখন টলিগঞ্জের নতুন সেনসেশন ৷ টলিপাড়ায় পাড়ার অলি-গলিতে কান পাতলে তাঁর নামই এখন শোনা যাচ্ছে যেন ৷ রূপ-গুণ দু’টোতেই দর্শকদের মজিয়ে দিয়েছেন যিনি, তিনি সঞ্জনা বন্দ্যোপাধ্যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তিনি এখন টলিগঞ্জের নতুন সেনসেশন ৷ টলিপাড়ায় পাড়ার অলি-গলিতে কান পাতলে তাঁর নামই এখন শোনা যাচ্ছে যেন ৷ রূপ-গুণ দু’টোতেই দর্শকদের মজিয়ে দিয়েছেন যিনি, তিনি সঞ্জনা বন্দ্যোপাধ্যায় ৷ ‘ফিদা’ ছবি দিয়েই বড় পর্দার দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি ৷
advertisement

২১ জুলাই মুক্তি পাবে সঞ্জনার প্রথম ছবি ‘ফিডা’ ৷ এর আগে অবশ্য প্রচুর কমার্শিয়ালে কাজ করে ফেলেছেন তিনি ৷ ফলত ক্যামেরা তাঁর কাছে নতুন নয় ৷ এখন দেখার বড় পর্দায় কতটা সাবলীল অভিনয়ে মন জয় করতে পারেন তিনি ৷ যশ দাসগুপ্তর সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা ৷ এসভিএফ প্রডাকশনের এই ছবি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু ৷ ছবিতে সঞ্জনার নাম হয়েছে খুশি ৷

advertisement

আরও পড়ুন: দীতিপ্রিয়ার সেই বাবা-ই এখন তার ছেলে !

সেই খুশির মুখেই এবার নিজের ভালবাসার কথা ৷ না সে ভালবাসা অবশ্য ইশান থুড়ি যশের প্রতি নয় ৷ সেটা তো অবশ্যই দেখা যাবে ৭৫ মিমি-র পর্দায় ৷ অন্য এক ভালবাসাও রয়েছে ২১ বছরের নায়িকার ৷ আর সেটা আর কেউ নয়, আমাদের এই শহর কলকাতা ৷ তিলোত্তমাকে বড়ই ভালবাসেন সঞ্জনা ৷ যদিও তিনি প্রবাসী বাঙালি ৷ বেড়ে ওঠা ওমানের মাসকটে ৷ কর্মসূত্রে আবার মাটির টানে বাঙলায় ফিরে আসা ৷ এখন সেই শহরকেই বড্ড ভালবেসে ফেলেছেন তিনি, সাম্প্রতিক ইন্সটা-পোস্টে তেমনটাই জানালেন ৷

advertisement

আরও পড়ুন: স্বস্তিকা যেখানেই যান সঙ্গে রাখেন শাঁখা, পলা, নোয়া...কেন ?

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সত্যিই ভালবাসি আমি’, কাকে ভালবাসেন ‘ফিদা’-র নায়িকা সঞ্জনা ?