TRENDING:

প্রাক্তন স্বামী গত হয়েছেন সদ্য! ছোট থেকে বড় পর্দা কাঁপানো অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে-প্রেমের গল্প হার মানাবে রূপকথাকেও!

Last Updated:

Golmaal Actress Ashwini Kalsekar-Murali Sharma Love Story: সেই ‘গোলমাল রিটার্নস’-এর মুন্নি আর এমডি সাওয়ান্তকে মনে আছে তো! বাস্তব জীবনে কিন্তু তাঁরা স্বামী-স্ত্রী জুটি! তাঁদের প্রেমের গল্পটাও কোনও রূপকথার থেকে কোনও অংশে কম নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সেই ‘গোলমাল রিটার্নস’-এর মুন্নি আর এমডি সাওয়ান্তকে মনে আছে তো! বাস্তব জীবনে কিন্তু তাঁরা স্বামী-স্ত্রী জুটি! তাঁদের প্রেমের গল্পটাও কোনও রূপকথার থেকে কোনও অংশে কম নয়। কথা হচ্ছে, বি-টাউনের দাপুটে অভিনেত্রী অশ্বিনী কলসেকর এবং অভিনেতা মুরলি শর্মার। যদিও এটা অশ্বিনীর প্রথম বিয়ে নয়। মুরলির অবশ্য এটা প্রথম বিয়ে। আজ এই দম্পতির প্রেমের গল্পই শুনে নেওয়া যাক।
প্রাক্তন স্বামী গত হয়েছেন সদ্য! ছোট থেকে বড় পর্দা কাঁপানো অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে-প্রেমের গল্প হার মানাবে রূপকথাকেও!
প্রাক্তন স্বামী গত হয়েছেন সদ্য! ছোট থেকে বড় পর্দা কাঁপানো অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে-প্রেমের গল্প হার মানাবে রূপকথাকেও!
advertisement

অশ্বিনী কলসেকর শুধু বড় পর্দাই নয়, কাঁপিয়েছেন ছোট পর্দাও। বেশির ভাগ টিভি ধারাবাহিকে খলনায়িকার চরিত্রেই অবতীর্ণ হয়েছেন অভিনেত্রী। কখনও ‘কসম সে’ ধারাবাহিকে ‘জিজ্ঞাসা’, তো কখনও ‘যোধা আকবর’ ধারাবাহিকে ‘মহামাঙ্গা’-র চরিত্রে রীতিমতো ছোট পর্দা কাঁপিয়েছেন। তবে কমেডি ধারাতেও অনবদ্য অশ্বিনী। তিনি অভিনয় করেছেন ‘গোলমাল’, ‘অল দ্য বেস্ট’, ‘সিংহম রিটার্নস’, ‘খাকি’-র মতো ছবিতে। কেরিয়ারে একের পর এক উচ্চতা স্পর্শ করলেও এক সময় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ছিল যেন কাঁটায় ভরা!

advertisement

আরও পড়ুন– একের পর এক সরকারি জমির চরিত্র বদল, একাধিক আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নবান্নের

আসলে অশ্বিনীর প্রথম সংসারজীবনে লেগে থাকত নিত্য অশান্তি। ১৯৯৮ সালে তিনি বিয়ে করেছিলেন অভিনেতা নীতেশ পাণ্ডেকে। কিন্তু সেই বিয়ের আয়ু ছিল মাত্র ৪ বছর। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, বিয়ের কয়েক মাস পর থেকেই শুরু হয় দাম্পত্য কলহ। তা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছয় যে, ২০০২ সালে ছাড়াছাড়ি হয়ে যায় নীতেশ-অশ্বিনীর। এর পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রাখতে শুরু করেন অভিনেত্রী। আর এই সময়ই আলাপ অভিনেতা মুরলি শর্মার সঙ্গে।

advertisement

আরও পড়ুন– গুনতে হয় না হোটেল ভাড়া কিংবা বিমান ভাড়া; ৫ বছর ধরে বিনামূল্যেই বিশ্ব ভ্রমণ করছেন এই জুটি!

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

‘অপহরণ’ ছবির কাজের সময় থেকেই অশ্বিনী-মুরলির আলাপ। ছবির সেট থেকে সেই আলাপ গড়ায় গভীর বন্ধুত্বে। সেই বন্ধুত্ব প্রেমের রূপ নিতে আর বেশি সময় লাগেনি। অবশেষে ২০০৯ সালে মুরলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন অশ্বিনী। বিয়ের আগে এবং পরে একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন তাঁরা। এক সাক্ষাৎকারে অশ্বিনী কলসেকর জানিয়েছিলেন যে, তিনি এবং তাঁর স্বামী একে অপরের সবথেকে বড় সমালোচক। একসঙ্গে তাঁরা যখন কাজ করেন, তখন প্রতিটি শটের পরে তা নিয়ে আলোচনাও করেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রাক্তন স্বামী গত হয়েছেন সদ্য! ছোট থেকে বড় পর্দা কাঁপানো অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে-প্রেমের গল্প হার মানাবে রূপকথাকেও!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল