TRENDING:

'নাটু নাটু' শুনেছেন স্পিলবার্গ-ও, কেমন লেগেছে? যা জানালেন 'আর আর আর'-এর সঙ্গীত পরিচালককে

Last Updated:

জয়জয়কার রাজামৌলির ছবি 'আর আর আর'-এর। ‘নাটু নাটু’ গানের জন্য গোল্ডেন গ্লোব জিতল রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: জয়জয়কার রাজামৌলির ছবি 'আর আর আর'-এর। ‘নাটু নাটু’ গানের জন্য গোল্ডেন গ্লোব জিতল রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি। শনিবার লস অ্যাঞ্জলসে অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নিতে ওঠেন সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী। তিনি বলেন, ‘‘এই পুরস্কার আমার ভাই এস এস রাজামৌলির। পাশাপাশি এই গানে অবিশ্বাস্য এনার্জি নিয়ে নাচার জন্য রামচরণ এবং জুনিয়র এনটিআরকে ধন্যবাদ।’’
advertisement

গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে রাজামৌলি ও কীরাবাণীর দেখা হয় কিংবদন্তী পরিচালক স্টিফেন স্পিলবার্গের সঙ্গে। সাক্ষাতের সেই অভিজ্ঞতাই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন দু'জনে। রাজামৌলি লেখেন, '' ভগবানের সঙ্গে দেখা হল''! স্পিলবার্গের ছবি 'দ্য ফেবলম্যানস' সেরা ছবি (ড্রামা) আর সেরা পরিচালকের খেতাব। আর আর আর মনোনীত হয়েছিল সেরা নন ইংলিশ ছবি আর সের গানের বিভাগে। সেরা গানের খেতাব জিতে নেয় আর আর আর।

advertisement

সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী স্টিফেন স্পিলবার্গের সঙ্গে তাঁর ছবি শেয়ার করে লেখেন, '' সিনেমার ভগবানের সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হল। কানে কানে বলে এসেছি আমি তাঁর সিনেমার ভক্ত।'' আরেকটি ট্যুইটে তিনি লেখেন, '' যখন তিনি বলেন নাটু নাটু তাঁর ভাল লেগেছে, নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না।''

advertisement

বিশ্বমঞ্চে সম্মানিত 'আরআরআর'। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির গান 'নাটু নাটু'-র ঝুলিতে এসেছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। কিন্তু এই গানের স্রষ্টা এম এম কিরাবাণীর আরও একটি পরিচয় আছে। তিনি ছবির পরিচালকের খুড়তুতো ভাই। 'নাটু নাটু'-র কোরিওগ্রাফি নিয়ে যেমন চর্চা বিস্তর, তেমনই গায়কিও কম প্রশংসা কুড়োয়নি। গানটি গেয়েছেন কিরাবাণীর ছেলে কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ।

advertisement

প্রায় তিন দশক ধরে সঙ্গীত পরিচালনার সঙ্গে যুক্ত কিরাবাণী। দীর্ঘ কেরিয়ারে একাধিক ভাষায় গান তৈরি করেছেন তিনি। 'তুম মিলে দিল খিলে', 'গলি মে আজ চাঁদ নিকলা'-র মতো জনপ্রিয় গানগুলিও তাঁরই তৈরি। 'নাটু'- যে শব্দটিকে ঘিরে এত চর্চা, তার অর্থ হল নাচ। ছবিতে ব্রিটিশ শাসিত ভারতে ভিনদেশীদের সামনে রাম (রাম চরণ) এবং ভীম (জুনিয়র এনটিআর) তাঁদের দেশীয় নাচের ঝলক দেখিয়েছিল। আর তাতেই তৈরি ইতিহাস। পর্দায় তো বটেই, তার বাইরেও ছড়িয়ে পড়ে গানের ম্যাজিক।

advertisement

অত দ্রুত লয়ের গানের সঙ্গে পা মেলানো মুখের কথা না মোটেই। ছবির অভিনেতা জুনিয়র এনটিআর জানিয়েছেন, রাজামৌলি এই বিষয়টি নিয়ে অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন। প্রত্যেকের পা যেন একই তালে পড়ে, তাতে জোর দিয়েছেন পরিচালক।

সেরা ভিডিও

আরও দেখুন
নামখানায় শুরু হল জাগ্রত কাঁকড়াবুড়ির পুজো, ভক্তদের কাঁকড়াভোগ বিতরণ, ১০ দিনের মেলা
আরও দেখুন

গানটির কোরিওগ্রাফি করেন প্রেম রক্ষিত। তাঁর তত্ত্বাবধানে ২০ দিন শ্যুট, ১৮টি টেকের পর অবশেষে পরিচালকের মুখে হাসি ফুটেছিল।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'নাটু নাটু' শুনেছেন স্পিলবার্গ-ও, কেমন লেগেছে? যা জানালেন 'আর আর আর'-এর সঙ্গীত পরিচালককে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল